লাভ বিয়ে আজকালের নায়িকা বদলে আসছে দারুন জনপ্রিয় অভিনেত্রী! অভিনয়ে সাড়া ফেলতে না পারার ফলেই এই সিদ্ধান্ত!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে দর্শকদের একটি প্রিয় ধারাবাহিক, যার নাম LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প। বর্তমানে টিআরপি তালিকায় বেশ আকর্ষণীয় ফলাফল করেছে এই মেগা। তবে এইবার বদলে যাচ্ছে নায়িকা।
এই ধারাবাহিকের শুরুটা হয়েছিল চুক্তি দিয়ে। একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল নায়ক নায়িকার সম্পর্ক। এই চুক্তি কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটাই ছিল ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু।
এই ধারাবাহিকের নবাগত নায়িকার নাম মৌমিতা সরকার এবং তার বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে। তবে এইবার নায়িকার চরিত্রে হতে চলেছে এক বড়সড়ো বদল। যা জানলে চমকে যাবেন দর্শক মহল।
ধারাবাহিকে নায়ক নায়িকার মুখ বদল তেমন ভাবে দেখা যায়না বললেই চলে। কারণ যে নায়ক বা নায়িকাকে দর্শকরা প্রথম থেকে দেখে আসছেন তাকে হঠাৎ পাল্টে দিলে দর্শকদের আগ্রহ কমে যায়। তবে এবার এটাই হতে চলেছে LOVE বিয়ে আজকাল মেগায়।
আরও পড়ুনঃ গলা বুজে এসেছে, পর পর সমস্ত শো বাতিল! হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন অদিতি মুন্সী!

শোনা যাচ্ছে এই ধারাবাহিকে শ্রাবণ চরিত্রে আসতে চলেছে তৃণা সাহা। এই নিয়ে টেলিপাড়ায় জল্পনা তুঙ্গে। এবার থেকে নাকি শ্রাবণ চরিত্রে মৌমিতার পরিবর্তে দেখতে পাওয়া যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন তৃণা।

