কাঁকনকে উদ্ধার করতে মাস্টার প্ল্যান জ্যাসের! উৎসবের ঠাঁই হলো না শ্বশুরবাড়িতেও, “ওই উৎসব নিয়ে যাবে কাঁকনের কাছে!”

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। এইবার এক অন্য প্ল্যান করল জগদ্ধাত্রী।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী তার একমাত্র মেয়ে কাঁকনকে হারিয়ে ফেলেছে। এর জন্য দায়ী তার ভাই উৎসব আর ভাই এর বউ মেহেন্দি। কৌশিকীর মেয়ে কাঁকন যার হাতে পড়েছে সে একজন বড় মাপের গুন্ডা। বাচ্চাদের দিয়ে ভিক্ষা করিয়ে টাকা উপার্জন করাই তার পেশা। আর তাই জন্য কৌশিকী এবং জগদ্ধাত্রী বেশ চিন্তায় রয়েছে।
ধারাবাহিক এই দিনের পর্বে দেখা যায়, দেবুর কাজকর্ম দেখে খুব খারাপ লাগে প্রীতির। দেবুকে এসব করতে বারণ করলে দেবু উল্টে প্রীতিকেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর প্রীতি কৌশিকীকে ফোন করে দেবুর নামে কিছু কথা বলতে গেলে দেবু তাড়াতাড়ি এসে ফোনটা কেটে দেয়। আর প্রীতিকে সাবধান করে, যদি প্রীতি আবারও এরকম করে তাহলে সে এমন জায়গায় চলে যাবে যে কেউ তাকে খুঁজে পাবে না। প্রীতি তখন আর কিছু বলতে পারেনা।
View this post on Instagram
এরপর দেখা যায় জগদ্ধাত্রী রাজা সলেমানকে জেল থেকে ছেড়ে দেয় আর বলে সে কোন দোষ করেনি তাই তাকে ছেড়ে দেওয়া হল। রাজা সোলেমান সেখান থেকে চলে যায়। তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে এটা সে একদম ঠিক করেনি। তখন জগদ্ধাত্রী বলে মেননের পিছনে লোক ফিট করা আছে, উৎসব আর রাজা সলেমানকে ফলো করলেই কাঁকনের খোঁজ পাওয়া যাবে।
নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় উৎসব তার শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়েছে। পুজোর জন্য জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে নিয়ে যায় তার বাপের বাড়িতে। প্রতি বারের মতো জগদ্ধাত্রী নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করতে থাকে তখন শকুন্তলা এসে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে জগদ্ধাত্রী উৎসবকে বলে তার এখানেও ঠাঁই হবে না কারণ তাকে থাকতে হবে লকাপে।

