দর্শকদের জন্য খারাপ খবর, নতুন মেগা আসবে না স্টার জলসার পর্দায়! হঠাৎ করেই এই সিদ্ধান্ত চ্যানেলের!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একাধিক জনপ্রিয় ধারাবাহিক। তার মধ্যে কিছু মেগা টিআরপির অভাবে শেষ হতে চলেছে আবার কিছু নতুন ধারাবাহিকের সম্প্রচার শীঘ্রই শুরু হতে চলেছে। কিন্তু এসবের মাঝেই শোনা গেল এক দুঃসংবাদ।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের একটি নতুন ধারাবাহিক যেখানে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতি এবং নায়িকা হিসেবে দেখা যাবে ইন্দ্রানী ভট্টাচার্য্যকে।
আর অন্য দিকে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসছে। যার নায়িকা হিসেবে থাকবেন সুস্মিতা চক্রবর্তী এবং বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে কথা। ইতি মধ্যেই চ্যানেল সম্প্রচার করেছে ধারাবাহিকের প্রথম প্রোমো।
কিন্তু সম্প্রতি জানা গেলো এক দুসংবাদ। চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে এই দুই মেগা সম্প্রচার করা হবে না। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? সেটাই জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে।
মিসিং স্ক্রু প্রোডাকশন হাউসের ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৪ নভেম্বর থেকে কিন্তু সেটা পিছিয়ে করা হলো ২৮ নভেম্বর। অন্যদিকে বাংলা টকিজ এর কথা ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ নভেম্বর। কিন্তু চ্যানেল সেটাকে পিছিয়ে করল ২৬ নভেম্বর। ধারাবাহিকের শুটিং এমন ভাবে পিছিয়ে যাওয়ায় বেশ অনিশ্চিত অবস্থায় রয়েছে নায়ক নায়িকারা।

