অবশেষে মন গললো দিব্যার! কৌশিকী মুখার্জীকে কাঁকনের সন্ধান দিল দিব্যা সেন!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। কৌশিকীর উপর বদলা নিল উৎসব।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী তার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেছে আর তার পিছনে রয়েছে উৎসব আর মেহেন্দি। কৌশিকীর মেয়ে কাঁকন যার হাতে পড়েছে সে একজন বড় মাপের গুন্ডা। বাচ্চাদের দিয়ে ভিক্ষা করিয়ে টাকা উপার্জন করাই তার পেশা।
ধারাবাহিক এই দিনের পর্বে দেখা যায়, উৎসব মেননকে বলে, সে যেন কৌশিকী মুখার্জীর মেয়েকে তার কাছে এনে দেয়। এইবার সে শাস্তি দেবে কৌশিকীকে। অন্যদিকে, দিব্যা সেন কৌশিকীর কাছে এসে তাদের নিউজ পেপার দেখায়। আর সেটা দেখে কান্নায় ভেঙে পড়ে কৌশিকী।
দিব্যা সেন তাদের খবরের কাগজের প্রথম পাতায় কৌশিকীর মেয়ে কাঁকনের ভিক্ষে করার ছবি ছেপে খবর বার করেছে। এটা দেখে কৌশিকী জগদ্ধাত্রীকে ফোন করে সব বলে। দিব্যার কাছ থেকে কৌশিকী জানতে পারে যে এই ছবিটা ডকের আশেপাশের এলাকার। আর এই তথ্যটা জগদ্ধাত্রীকে দেয় কৌশিকী।
এরপর জগদ্ধাত্রী ঠিক করে সে ডকের আশেপাশে যত এলাকা আছে সব জায়গায় তল্লাশি করবে। স্বয়ম্ভুকে তার জন্য তৈরি হতে বলে জগদ্ধাত্রী। অন্যদিকে কৌশিকী দিব্যা সেনকে দশ টাকা দেয় খবরের কাগজ বয়ে এনে তাকে দেওয়ার জন্য। জগদ্ধাত্রী কি পারবে কাঁকনকে খুঁজে বের করতে? নাকি তার আগেই উৎসব কোনো বড় ক্ষতি করে দেবে কাঁকনের!

