মিঠাই রানীর জন্মদিন বলে কথা… এখন থেকেই ফ্যানদের সঙ্গে দেখা করে শুরু সেলিব্রেশন! আপনিও সৌমিতৃষার ফ্যান হলে এই সুযোগ মিস করবেন না

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার ‘মিঠাই’। যেটির মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে গেছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে এর আগে যে অভিনেত্রী অভিনয় করেননি তা নয়, বেশ কিছু ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে। কিন্তু মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা যে হারে বেড়েছে তা বলাই বাহুল্য। দুই বছরের বেশি সময় হয়ে গেছে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে জি বাংলার মিঠাই ধারাবাহিক। শুরুর থেকেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ধারাবাহিক।

তবে এই জনপ্রিয়তা শুধু যে এই দেশে রয়েছে এমনটা নয় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও তাদের অগণিতিক ভক্ত। বহুবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শুটিং সেটে তারা নিজেদের ভালোবাসা জানিয়েছে। সম্প্রতি সময়ে মিঠাই ধারাবাহিক যে পরিমাণ ভালবাসা দর্শকদের কাছ থেকে পায় তেমন খুব কম দেখা যায়। তবে ধারাবাহিকের থেকেও বেশি নায়িকার জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। তারা সৌমিতৃষাকে অত্যন্ত ভালোবাসে প্রায় সময় স্টুডিওতে তার জন্য উপহার নিয়ে পৌঁছে যান ভক্তরা। বিশেষ উপলক্ষ ছাড়াও এমনি সময়ও তারা অভিনেত্রীর সঙ্গে দেখা করতে যান ।
কিন্তু এবার সামনেই রয়েছে অভিনেত্রীর জন্য একটি বিশেষ দিন অর্থাৎ আগামী ২৪ শে ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষে তার ভক্তরা এখন থেকেই তার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছে। জন্মদিনের দিনটা নিশ্চয়ই বিশেষ ভাবে কাটাবেন অভিনেত্রী, যার জন্য এই গোটা সপ্তাহ তাদের স্টুডিও খোলা রাখা হবে এমনটাই জানানো হয়েছিল এর আগে। অভিনেত্রীর জন্মদিন আসতে আর দুদিন বাকি এরই মধ্যে উপহার এবং আশীর্বাদ নিয়ে দুই বাংলার ভক্তরা পৌঁছে গিয়েছিল অভিনেত্রীর সঙ্গে দেখা করতে স্টুডিওতে। সেই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এক ভক্ত।
তবে যে শুধু ভক্তরাই অভিনেত্রীকে ভালোবাসে এমনটা নয়, অভিনেত্রীও তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন, তিনি যতটা পারেন তাদের সঙ্গে যোগদান দেওয়ার চেষ্টা করেন। এবারেও এমনটা দেখা গেছে সম্প্রতি দুই বাংলার ভক্তরা হাজির হয়েছিল শুটিং সেটে অভিনেত্রীকে উপহার দিতে এবং তার জন্য কেক নিয়ে তার জন্মদিন উপলক্ষে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বহু ভক্ত জড়ো হয়েছে সৌমিতৃষাকে ঘিরে। তার জন্য যে কেকটা নিয়ে যাওয়া হয়েছিল সেটি তিনি কাটছেন কেটে অনেক ভক্তকে খাইয়ে দিচ্ছেন এবং তার মধ্যে একজন বয়জেষ্ঠাও ছিলেন। তাদের সকলের ইচ্ছা পূরণ করে সৌমিতৃষা এদিন ছবি তোলেন এবং বাংলাদেশ থেকে তার জন্য কয়েকজন জামদানি শাড়ি নিয়ে এসেছিল সেটিও তিনি গায়ে দিয়ে ছবি দেন।
এছাড়া জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর জন্য একটি হারও দিয়েছিলেন এক ভক্ত সেটিও তিনি গলায় পড়েছিলেন। ভক্তদের উদ্দেশ্যে সৌমিতৃষা জানান তাদের এই ভালোবাসাই তার কাছে অনেক, তারা যেন এই ভাবেই তাকে ভালোবেসে যায়। তবে যারা আসতে পারেনি তাদের সঙ্গেও সৌমিতৃষা ভিডিও কলে কথা বলেছেন। তার জন্যই অত্যন্ত খুশি ভক্তরা। সেইসব ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এক ভক্ত সৌমিতৃষার উদ্দেশ্যে লিখেছেন, “সৌমিতৃষা দি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটা আমাদের দুই বাংলার ফ্যানদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে তোমার বার্থডেটা অনেক ভালোভাবে কাটুক তুমি এভাবে হাসিখুশি থেকো তোমার সামনের দিনগুলো ভালোভাবে কাটুক এত সুন্দর একটা মিষ্টি মেয়ে কি সুন্দর করে তুমি আমাদের ধন্যবাদ জানালে সত্যিই বলার মত ভাষা নেই যারা আজ গিয়েছিলে তারা সত্যিই ভাগ্যবান আমাদের মত বাংলাদেশীরাতে চাইলেও যেতে পারবে না কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে আজ দিদি সামান্য কিছুক্ষণের জন্য হলেও ভিডিও কলের মাধ্যমে আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছে তাতে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়েছি ধন্যবাদ তোমাদের সবাইকে সৌমিতৃষা দি তোমার কাছে অনুরোধ থাকবে তোমার জন্মদিনে দেওয়া আমাদের দুই বাংলা থেকে বাংলাদেশের ঐতিহ্যের জামদানি শাড়িটা এবং পেনডেন্টটা তুমি পড়ে আমাদের প্লিজ কিছু পিক দিও তাহলে আমরা অনেক খুশি হব”।

