কৌশিকীর হাতে বেল্টের বাড়ি খেয়ে সমস্ত সত্যি উগড়ে দিল উৎসব! কাঁকনকে উদ্ধার করতে সফল হবে জ্যাস!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। উৎসবকে উচিত শিক্ষা দিল কৌশিকী।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী আর সমরেশ এর বিয়ের দিন তাদের থেকে অনেক দূরে চলে যায় তাদের একমাত্র মেয়ে। একদিকে বিয়ের আনন্দ অন্যদিকে মেয়েকে হারিয়ে ফেলার কষ্ট দুটোই মিশে গিয়েছে কৌশিকীর জীবনে। আর এইসবের মূলে যে রয়েছে সে হলো উৎসব আর মেহেন্দি। কিন্তু এইবার উৎসবকে উচিত দেবে জগদ্ধাত্রী।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, দিব্যা সেন এবং দেবু হাত মিলিয়ে সমরেশ আর কৌশিকির মেয়ের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তারা যে তাদের কাজে সফল সেই নিয়েই খুব আনন্দ করছে তারা। সমরেশ এসে তাদেরকে বলে কৌশিকী কিছুতেই তাদেরকে ক্ষমা করবে না। তখন দিব্যা সমরেশকে বলে, সমরেশীর জীবনে এবার শুধু দিব্যা সিন থাকবে কৌশিকি নয়।

অন্যদিকে দেখা যায় মেহেন্দি আর উৎসবের ঘরে এসে জগদ্ধাত্রী উৎসবকে একটি ফোন দেখায়, কিন্তু ফোনটা দেখে কিছুই বুঝতে পারে না উৎসব। তখন জগদ্ধাত্রী উৎসবকে একটা চড় মারে আর বলে এই ফোনটা মেননের। তখনই সেই ঘরে ঢুকে আসে কৌশিকী, সে জগদ্ধাত্রীকে বলে শুধু চড় নয় আরো অনেক বড় শাস্তি দিতে হবে ওকে। এরপর একটি বেল্ট নিয়ে উৎসবকে মারতে থাকে কৌশিকী।

জগদ্ধাত্রী বলে, কাঁকন যখন ভিক্ষে করছিল তখন তার সামনে চলে এসেছিল কৌশিকী মুখার্জি কিন্তু এই খবরটা কেউ মেননকে জানিয়ে দেয়। আর তাদের একটা লোক কাঁকনকে তুলে নিয়ে চলে যায়। আরে যে এই খবরটা জানিয়ে দেয় সেই ব্যক্তি হচ্ছে উৎসব। সব সত্যিটা জেনে গেছে জগদ্ধাত্রী এটা বুঝতে পেরে ভয় পেয়ে যায় উৎসব। কৌশিকী উৎসবকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। এরপর উৎসব আরও বেশি হিংসাত্মক হয়ে ওঠে।

Back to top button