মিঠাইয়ের বুদ্ধিতে সিডি বয়কে বাড়ি ফিরিয়ে এনেই গোপালের জন্মদিনে নাচে গানে মেতে উঠল হল্লা পার্টি! সিদ্ধার্থকে নাচতে দেখে আবেগে চোখে জল সকলের

সত্যিই খুশিকে হাঁড়ি করে ফিরি করে আমাদের মিঠাই রানী না হলে এই সিরিয়াল দেখে এতটা আবেগাপ্লুত যে দর্শক হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মিঠাইয়ের এতগুলো ইউনিক গান আছে আর প্রত্যেক গুলোই জনপ্রিয়।
মিঠাইয়ের করা রান্না গুলো মানুষ নিজের বাড়িতে করে এমনকি দোকানে পর্যন্ত উচ্ছে বাবু সন্দেশ বিক্রি হয় রমরমিয়ে। মিঠাই ট্রেন্ড সেট করে ফেলেছে একটা যেটা ভাঙাটা কিন্তু সকলের পক্ষে খুব মুশকিল। লড়াই করতে না পেরে যেমন ময়দান ছেড়ে চলেই গেল মন ফাগুন।
আজ ভীষণ খুশির দিন মোদক পরিবারের জন্য কারণ মিঠাইয়ের বুদ্ধিতে ভিডিওতে প্রকৃত সত্য দেখে বিচারক মুক্তি দেবেন সিদ্ধার্থ কে।সকলেই জয়গোপাল বলতে বলতে বাড়ি আসবে আর ইতিমধ্যেই বাড়িতে ঠাম্মি অনুরাধা অপা নন্দা মিলে আয়োজন করে ফেলবে জন্মাষ্টমী পুজোর।

সকলে বাড়ি ফিরে আসতেই একটা ইমোশনাল ঘটনা ঘটবে অনুরাধা ম্যাম আর সিদ্ধার্থের মধ্যে, সেটা কী আমরা বলবো না। আজকের এপিসোডে নিজেরাই দেখে নেবেন।

এরপরই হবে আসল মজা যেখানে সিদ্ধার্থ কোমরে ওড়না বেঁধে রাতুলের সঙ্গে জমিয়ে নাচ করবে। আর মিঠাই রানীও কম যাবে না,সে গোপালকে হাতে নিয়ে নাচ করবে। সব মিলিয়ে আজকে আপনাকে মিঠাই দেখতেই হবে কারণ বহুদিন পর মনোহরাতে এলো খুশির সময়।
