বাড়িতে এসে ভয় দেখানোয় রূপের বিরুদ্ধে থানায় গিয়ে কমপ্লেন করলো মেঘ! আবার জেলে যাওয়ার মুখে রূপ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। মেঘের সর্বনাশ করতে গিয়ে ফের পুলিশের খপ্পরে পড়ল রূপ।
কিছুদিন আগেই পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি এই ভিত্তিতে এত বড় অন্যায় করার পরেও বেল পায় রূপ। আর তারপর থেকেই সে লাগাতার নানা রকম ভাবে চেষ্টা করে চলেছে মেঘকে জব্দ করার। আর মেঘের যেখানে ক্ষতি হবে সেই খানে তো ময়ূরীকে থাকতেই হবে তাই ময়ূরীও রূপকে সাহায্য করে।
এই দিনের পর্বে দেখা যায়, মেঘ বাবার সাথে ঠাকুর দেখে এসে ফ্রেস হয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় একটা ভয়ংকর স্বপ্ন দেখে সে আর তার ঘুম ভেঙে যায়। এরপর বিছানা ছেড়ে উঠে একটা জানলা খুলে তার সামনে গিয়ে দাঁড়ায় মেঘ। ঠিক তখনই এক বিভৎস মুখোশ পরে মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরে রূপ। শুধু তাই নয়, মেঘকে সে দু একটা কথাও বলে।
এসব দেখে খুব ভয় পেয়ে যায় মেঘ আর বাপি বলে চিৎকার করে ওঠে। এরপর রূপকে বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করে ময়ূরী। মেঘের কথা কেউ বিশ্বাস না করলেও তার বাবা তাকে ঠিক বিশ্বাস করেছে। তারা যখন ঘুরতে গিয়েছিল রূপ যে তাদের ফলো করছিল সেটাও মেঘ তার বাবাকে জানিয়ে দেয়। এরপর মেঘ এবং তার বাবা মিলে পুলিশের কাছে রূপের নামে নালিশ করে।
মেঘের অভিযোগের ভিত্তিতে পুলিশ ষ্টেশনে ডাক পরে রূপের। রূপ সেখানে গিয়ে জানতে পারে, মেঘ সব বুঝতে পেরে গেছে। আর তাই জন্য পুলিশের কাছে তার নামে এফ আই আর করেছে। পুলিশ রূপকে জানিয়ে দেয় এই নিয়ে তারা তদন্ত শুরু করছে আর তার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে রূপকে পুলিশ স্টেশনে ডাকার মধ্যে দিয়ে। এবার খুব তাড়াতাড়ি মেঘকে উত্যক্ত করার অপরাধে ফের জেলে যেতে হবে রূপকে।

