ডিভোর্স হলে খোরপোষ দিতে হবে ৫০ লাখ! পর্নার শর্ত শুনে মূর্ছা গেল বাবুর মা, বাবুর পড়লো মাথায় হাত!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সেই শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে এই মেগা। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। এইবার পর্ণার দাবি শুনে মাথা ঘুরে গেলো কৃষ্ণার।
যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জেনে থাকবেন নিজের শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দর ভাবে থাকতে চায় নায়িকা পর্ণা। তবে বিয়ে হয়ে আসার পর থেকে অনেকেই নায়িকাকে মেনে নিতে পারেনি আর তার মধ্যে অন্যতম হচ্ছে তার শাশুড়ি কৃষ্ণা।
কৃষ্ণ সব সময় পর্ণাকে তার প্রতিদ্বন্দ্বি ভেবে এসেছে। সে ভেবেছে এই মেয়েটা বিয়ে হয়ে এসে থেকে তার বাবুর মাথা খাচ্ছে এবং চেষ্টা করছে তার ছেলে অর্থাৎ সৃজনকে কৃষ্ণার থেকে আলাদা করে দেওয়ার। আর সেই জন্যই উঠতে বসতে নানা রকম ভাবে পর্ণাকে অপদস্ত করতে চেয়েছে সে।
কিছুদিন আগেই পর্ণা আর সৃজনের ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে চয়নের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় সেই ডিভোর্সটা কিছুদিনের জন্য স্থগিত ছিল। সমস্ত ঝামেলা মিটতে আবার কোর্টে কেস চালু হয়। আর এইবার ডিভোর্সের মূল্য যোগাতে গিয়ে নাজেহাল সৃজন আর কৃষ্ণা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণার উকিল সৃজনকে বলে যদি সৃজনের সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার স্ত্রীর তাহলে তার স্ত্রীকে খোরপোস দিতে হবে। এইবার বাড়ি ফিরে গিয়ে পর্ণা হিসেব করে জানায় যে এতদিনে মোট পঞ্চাশ লাখ টাকা সে পাবে। এই শুনে মাথা ঘুরে যায় কৃষ্ণার। আর বেশ বিপাকে পরে সৃজন।

