নিজের মায়ের কাছেই ভিক্ষা চাইতে এলো কাঁকন! কৌশিকী কি চিনতে পারবে নিজের মেয়েকে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী মুখার্জির ক্ষতি করতে উৎসব আর মেহেন্দি অনেক বড় নোংরা খেলায় মেতে। তারা কৌশিকীর মেয়ে কাঁকনকে ভুল বোঝায়। যার ফলে কাঁকন মনের কষ্টে কাঁদতে কাঁদতে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর এরপর কিছু খারাপ লোকেদের পাল্লায় পড়ে সে।

দুর্ভাগ্যবশত কাঁকনকে যারা নিয়ে গেছে তারা বাচ্চাদের দিয়ে ভিক্ষে করিয়ে অর্থ উপার্জন করে। অধিক অর্থ উপার্জনের জন্য বাচ্চাগুলোকে অনেকাংশে বিকলাঙ্গ করে দেয় তারা। সেই শয়তান লোক গুলো কৌশিকী মুখার্জিকে ফোন করে। তারা কৌশিকীর কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তি পণ চায়।

কৌশিকী তাদের বলে সে পাঁচ কোটি টাকা দিতে রাজি আছে কিন্তু কাঁকনের যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে কাকন খুব কষ্টে দিন যাপন করে। এরপরই কাঁকনের কাছে নিজেকে বাঁচানোর জন্য আসে এক বিরাট বড় সুযোগ, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় তার।

আরও পড়ুনঃ অনেক বড় দুঃসংবাদ কার কাছে কই মনের কথার ভক্তদের জন্য! খবর সামনে আসতেই দুঃখের সুর দর্শকমহলে

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ভিক্ষে করতে করতে যে গাড়ির সামনে এসে পরে কাঁকন, সেই গাড়িতেই থাকে কৌশিকী এবং তার বাবা সমরেশ। নিজের মেয়ের জন্য কান্নাকাটি করতে থাকে কৌশিকী তাই গাড়ির কাঁচের ওপারে যে নিজের মেয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পায় না সে। উল্টোদিকে কাঁকন সবই দেখতে পায়। নিজের দুহাত গাড়ির কাঁচে ধাক্কা মেরেও নিজের মা-বাবা দৃষ্টি আকর্ষণ করতে পারে না সে। ফলে বাবা-মাকে ফিরে পাওয়ার এত ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যায় তার।

Back to top button