রুচিরাকে নিয়ে কোর্টে হাজির পর্ণা, অবশেষে আসল দোষীর হল সাজা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। খুব সাধারন প্লট নিয়ে তৈরি হয়েছিল নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। এইবার এক বড় অন্যায়ের উপর থেকে পর্দা সরাতে চলেছে পর্ণা।
যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জানবেন শ্বশুরবাড়ির একান্নবর্তী পরিবারে সবার সঙ্গে মানিয়ে নিয়ে নায়িকা পর্ণার এগিয়ে চলাই এই ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু। গল্পের নায়িকাই হলো ধারাবাহিকে প্রধান আকর্ষণ। সে একজন সাংবাদিক।
ধারাবাহিকে অনেক সমস্যার সমাধান করেছে সে, তাকে বহু ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তবে নিজের বুদ্ধি দিয়ে সবকিছুকে অতিক্রম করেছে পর্ণা। এইবার অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়ল নায়ক নায়িকা। রুচিরাকে বাঁচাতে গিয়ে সৃজনের ভাই চয়নকে কতগুলো গুন্ডা খুব বাজে ভাবে মারে। এতদিন লড়াই এরপর আসল দোষীদের শাস্তি দিতে প্রমান সহ কোর্টে পৌঁছলো পর্ণা।
আরো পড়ুন: মেঘ গাঙ্গুলী বাড়িতে ফিরতে নারাজ হলেও রুপকে শাস্তি দিতে কোর্টে গিনির পাশে সে! অবশেষে সব কুকর্মের শাস্তি আজ!
এইবদিনের পর্বে দেখা যায়, যে এই গুরুতর অন্যায় করেছে তার বাবা একজন প্রভাবশালী লোক। রুচিরা যাতে তাদের বিরুদ্ধে কোন সাক্ষী দিতে না পারে তাই বহুদিন ধরে রুচিরাকে ঘর বন্দী করে রেখেছে তারা। কিন্তু পর্ণা বুদ্ধি করে রুচিরাকে ঘুমের ওষুধ দেয় এবং ওই গুন্ডা গুলোকে খাইয়ে দিতে বলে। তারা বেহুঁশ হয়ে পড়লে বাকিদের ঘরে আটকে দিয়ে রুচিরাকে নিয়ে কোর্টে চলে আসে পর্ণা।
এরপর ওই গুন্ডা গুলোর একজনের ফোনে থাকা একটি রেকর্ড চালিয়ে পর্ণা প্রমাণ করে যে কারা এই কাজ করেছে। মহামান্য আদালত আরো প্রমাণ চাইলে পর্ণা বলে বাকি গুন্ডারা রুচিরার বাড়িতে আটকা পড়ে আছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব জানা যাবে। অন্যদিকে দত্ত বাড়িতে বসে সবাই পর্ণার এই দুঃসাহসিক কাজ দেখে তারপর প্রশংসা করতে থাকে।

