বিপাশারা পুলিশের কাছে পরাগকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেও পিছিয়ে এল শিমুল, পরাগের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। চলতি সপ্তাহে ধারাবাহিকটি টিআরপিতে প্রথম স্থান অধিকার করেছে।
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জেনে থাকবেন, পাড়ায় ধুমধাম করে দুর্গা পূজো পালন করছিল শিমুল ও তার প্রতিবেশী বান্ধবীরা। সেই পুজোয় গুরু দায়িত্ব পালন করছিল মধুবালা।
পুজোর প্রতিটা দিন নাচ-গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেতে উঠেছিল প্রত্যেকে। কিন্তু শিমুলের স্বামী এবং দেওর দুজনেরই পরিকল্পনা করছিল মায়ের সাথে সাথে তাকেও বিদায় করে দেওয়ার। তাই নিজের হাতে বিষ খাইয়ে শিমুলকে মৃত্যু মুখে ঠেলে দেয় তারা।
বিপাশা সুচরিতারা এত সহজে দোষীদের কোনো মতেই ছেড়ে দেবে না। তাই পুলিশ স্টেশনে গিয়ে এই সমস্ত ঘটনা পুলিশকে জানায় তারা। আর তারা তাদের সন্দেহের তালিকায় থাকা পরাগ এবং পলাশের নামও পুলিশকে বলে। পলাশ ও পরাগ শিমুলকে অত্যাচার করত, মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই শিমুলকে শোষণ করত তার স্বামী। সবই বলে বিপাশা। কিন্তু শিমুল এই লড়াইয়ে পিছিয়ে আসে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, যেখানে বিপাশারা তার হয়ে এত লড়াই করছে সেখানে শিমুল তার শাশুড়ি মাকে বলছে, “যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারো উপর সন্দেহ বা দোষারোপ করা ভালো বিষয় নয়।” তবে কি শাশুড়ি মায়ের মুখের দিকে চেয়ে পরাগ পলাশকে ছেড়ে দেবে শিমুল?

