কৌশিকী মুখার্জির বিয়ে মিটতেই মেহেন্দিকে কুকর্মের শাস্তি দেবে জ্যাস! তার কথা শুনে ভয়ে কুঁকড়ে গেল মেহেন্দি

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। চলতি সপ্তাহে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে এই মেগার টিআরপি।

এই ধারাবাহিকটি শুরু হয়েছিল এক স্পেশাল ফোর্স পুলিশ অফিসার জগদ্ধাত্রীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মধ্যে দিয়ে। আর বর্তমানে এই ধারাবাহিকে আরও বেড়ে গিয়েছে রহস্য, রোমাঞ্চ। প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক জটিল সমস্যা সমাধান করছে জগদ্ধাত্রী।

Bengali television, Zee Bangla, jagaddhatri, বাংলা সিরিয়াল, জি বাংলা, জগদ্ধাত্রী, মেহেন্দি

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কৌশিকী মুখার্জি সংবাদপত্রকে ছাড়খার করতে বদ্ধপরিকর মেহেন্দি। আর সে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছে কৌশিকী মুখার্জির চেয়ার দখল করার। অন্যদিকে কৌশিকী ব্যস্ত তার বিয়ে নিয়ে। আর এই ব্যস্ততাকেই কাজে লাগাতে চায় মেহেন্দি।

বহুদিন ধরে দিব্যা সেনের কথায় উঠবস করছে মেহেন্দি আর উৎসব। সিংহাসনের মালিকানা পাবার আশায় এবং কৌশিকী ও জগদ্ধাত্রীকে পথ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রথমবারের মতন এবারও দিব্যার কথাতেই যাবতীয় কাজকর্ম করছে মেহেন্দি। তবে এইবার জগদ্ধাত্রীর নজরে পড়ে গিয়েছে মেহেন্দি।

আরও পড়ুনঃ শালিনীর হাত ছাড়িয়ে ফুলকিকেই কাছে টেনে নিল রোহিত! নতুন প্রোমো দেখে খুশি ভক্তরা

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে জগদ্ধাত্রী মেহেন্দিকে ফোন করে বলছে, “কৌশিকী মুখার্জির বিয়েটা হয়ে গেলেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তোকে থানায় তুলে আনা হবে।” জগদ্ধাত্রির এমন কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় মেহেন্দি।

Back to top button