কৌশিকীর অপমান কিছুতেই হতে দেবে না জ্যাস! ষড়যন্ত্রে জল ঢেলে দিব্যাকে অ্যারেস্ট করলো জগদ্ধাত্রী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। যত দিন যাচ্ছে দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তাও বাড়ছে। গত সপ্তাহে কার্যত সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।‌ জগদ্ধাত্রীর দাপটে অনুরাগের ছোঁয়া প্রথম স্থান থেকে একেবারে পঞ্চম স্থানে ছিটকে পড়েছে।

উল্লেখ্য, এই ধারাবাহিকের মূল আকর্ষণই হল এই ধারাবাহিকে নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিককে। বাংলা সিরিয়ালের চিরাচরিত পরকীয়া-কুটকচালির ভিড়ে এই ব্যতিক্রমী গোয়েন্দামূলক কাহিনী কিন্তু সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে।

এই ধারাবাহিকের নায়িকা জ্যাস পেশায় একজন পুলিশ অফিসার। দুষ্টের দমন শিষ্টের পালন করতে সে মরিয়া। কাজ এবং সংসার-দুই-ই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে সে। তবে শুধুমাত্র জগদ্ধাত্রী একা নয়, এই ধারাবাহিকের অন্যতম বলিষ্ঠ চরিত্র তার ননদ খবরের কাগজের সংস্থার মালকিন কৌশিকী মুখার্জি।

জগদ্ধাত্রীকে তার শ্বশুর বাড়ির আর কেউ মেনে না নিলেও, তার পাশে সদাই ঢাল হয়ে রয়েছে তাঁর ননদ কৌশিকী। জগদ্ধাত্রী আর কৌশিকীর ঘরে বাইরে অনেক শত্রু। দুজনেই দুজনকে আড়াল করে চলেছেন সর্বদা। জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন, আর অন্যদিকে কৌশিকীর মালিকানা দখল করতে অনেকেই মরিয়া তার বাড়ির সদস্যরা। অন্যদিকে রয়েছে দিব্যিয়া সেন আছে যে কৌশিকীর স্বামী সমরেশকে পেতে চায়। কৌশিকীকে তার ব্যবসায় হারাতে চায়।

এই ধারাবাহিক নিয়মিত দর্শকরা দেখেছেন ওষুধের জাল চক্রের ব্যবসায় ফাঁসানো হয়েছে কৌশিকীকে। এরই মধ্যে জগদ্ধাত্রী ঘোষ বাবুর সন্ধান করলে দিব্যিয়া সেন মেনানকে ঘোষকে ছেড়ে দিতে বলে। এরপর মেনান ঘোষ বাবুকে হুমকি দেয় যদি কৌশিকীর বিরুদ্ধে মুখ না খোলে তাহলে তার স্ত্রীকে মেরে ফেলবে। কিন্তু ঘোষ বাবুকে এত সহজে হাতের নাগালে পেয়ে গিয়ে জগদ্ধাত্রী সন্দেহের গন্ধ পায়।

আরও পড়ুনঃ পর্ণার বুদ্ধিতে দত্ত বাড়িতে ফিরলো কারেন্ট! ধরা পড়লো মন্ত্রীর ছেলে! চমকে দেওয়া আগাম পর্ব

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ঘোষ বাবুকে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে নিয়ে এলে তিনি কৌশিকীর বিরুদ্ধেই কথা বলেন। তার কথা শুনে জগদ্ধাত্রী বুঝতে পারেন নিজের পরিবারকে বাঁচানোর জন্য ঘোষ বাবু এমন কাজ করছেন। এরপর জগদ্ধাত্রী ঘোষ বাবুকে আশ্বস্ত করে তার পরিবারকে উদ্ধার করবে। এরপর সত্যি কথা বলে দেবেন ঘোষ বাবু। জানিয়ে দেবেন দিব্যিয়া সেন কৌশিককে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করেছে। এরপর কৌশিকী নয় দিব্যিয়া সেনকেই ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবে জগদ্ধাত্রী।

Back to top button