ডিভোর্স আটকাতে আবার মিথ্যের আশ্রয় নিল নীল! তার ওপর প্রচন্ড রেগে গেল মেঘ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
শুরু থেকেই ধারাবাহিকে নায়ক এবং নায়িকার মাঝে সর্বদা এক ফাটল ধরানোর চেষ্টা চালিয়ে গিয়েছে ময়ূরী। আর ময়ূরীকে তোল্লাই দিয়েছে মেঘের শাশুড়ি মীনাক্ষী। তার একমাত্র কারণ হচ্ছে নীল তার মায়ের পছন্দ করা পাত্রীকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে।
ধারাবাহিক এই দিনের পর্বে দেখা যায় নীল এবং তার মা দুজনেই দুজনার ভুল বুঝতে পারে। দুজনেই দুজনার করা ভুলগুলো নিয়ে আক্ষেপ করে। কিন্তু এখন এই আক্ষেপ কোন কাজের নয়। অন্যদিকে অনিন্দ্য বুঝতে পারে মেঘকে অনেক খানি কষ্ট দিয়েছে ময়ূরীর দেখানো সেই ভিডিওটা। তাই মেঘের সাথে কথা বলে তাকে শান্ত করে অনিন্দ্য।
এরপর চলে আসে ৮ তারিখ অর্থাৎ নীল আর মেঘের ডিভোর্সের দিন। নীল বার বার মেঘকে ফোন করে না পেয়ে অবশেষে তার বাবাকে ফোন করে। অনিন্দ্য মেঘ এসে বলে নীল তাকে কিছু বলতে চায় কিন্তু মেঘ কথা বলতে চায় না। পরে মধুমিতার কথা শুনে অবশেষে নীলের সাথে কথা বলে মেঘ।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘ আর নীল গাড়ি করে একসাথে কোর্টে যাচ্ছে। এমন সময় নীল বলে ওঠে সে তার আসল আইডি প্রুফ গুলো আনতে ভুলে গেছে। এই শুনে মেঘ ভীষণ রেগে যায় আর বলে, “এইটা তোমার প্ল্যান ছিল তাই না? তুমি আবারও আবার বিশ্বাস ভাঙলে।”

