আত্মগ্লানিতে ভুগছে মধুমিতা, দুই মেয়ের সর্বনাশের পেছনে দায়ী মা! নিজেকে ক্ষমা করতে পারবে সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এই মুহূর্তে বিচ্ছেদের পথে নায়ক নায়িকা।

একটি শিশু বড় হয়ে ঠিক কি তৈরি হবে তার পিছনে সবচেয়ে বড় অবদান থাকে তার মায়ের। মায়ের শিক্ষা মায়ের দৃষ্টিভঙ্গি মায়ের আদর এবং শাসন এসব কিছু মিলিয়েই একটি শিশু নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলে। আর সে শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে অনেকটাই প্রভাব থাকে তার মায়ের। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে ভীষণভাবে ব্যর্থ মধুমিতা।

ছোট থেকেই এই ধারাবাহিকের নায়িকা মেঘের প্রতি অনীহা প্রকাশ করেছেন তার মা মধুমিতা। মেঘের সাথে তিনি এমন ব্যবহার করেছেন যেন তার জন্মটা কেবলই তার দিদির ভৃত্তবৃত্তি করার জন্য। মধুমিতার চোখে সব সময় সব থেকে ভালো জায়গাটাই দখল করেছিল ময়ূরী।

এদের পর্বে মধুমিতা এই দিয়ে ভীষণ আফসোস করতে থাকে। এতদিনে তার দৃষ্টি উন্মোচিত হয়। মধুমিতা বলেন, তার অন্ধ স্নেহ এবং শাসন না করা ময়ূরীকে শয়তান বানিয়ে তুলেছে। আর অন্যদিকে মেঘকে সর্বদা অবিশ্বাস করা তার সমস্যাগুলোকে গ্রাহ্য না করা প্রভৃতি মেঘের জীবনকে নষ্ট করে দিয়েছে।

আরও পড়ুন: জি বাংলার পর্দায় স্বীকৃতি কৌশিকের নতুন জুটি! নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেতেই বড়চমক দর্শকদের জন্য!

এতদিন পরে এসে নিজের ভুল বুঝতে পেরে আত্ম গ্লানিতে মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছা করে মধুমিতার। কিন্তু দুর্ভাগ্যবশত এই অনুশোচনা বা আফসোস এখন আর কোন কাজেই লাগবে না। কারণ তার নিজের দোষে তার দুই মেয়ের জীবন এখন দুইরকম ভাবে ধ্বংসের পথে।

Back to top button