মেঘকে ফেরানোর শেষ চেষ্টা নীলের! সকলের থেকে দূরে মেঘকে নিয়ে গিয়ে নিজের ভুল শোধরালো সে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলো। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। বর্তমানে বিচ্ছেদ হতে চলেছে নায়ক নায়িকার।

ধারাবাহিকের সাম্প্রতিক প্লট অনুযায়ী নায়ক এবং নায়িকার মধ্যে অনেক বড় ফাটলের সৃষ্টি হয়েছে। যার পিছনে রয়েছে নায়িকা মেঘের দিদি ময়ূরী। যদিও তার সমস্ত কুকীর্তি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে সবার সামনে। তবুও এই মুহূর্তে মেঘ আর নীল এত দূরে চলে গিয়েছে যে তাদের পুনরায় এক হওয়া বেশ কঠিন।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আর নীলের সম্পর্ক যাতে কোনদিনও ঠিক না হয় সেই বিষয়টা নিশ্চিত করল ময়ূরী। সে মেঘের ঘরে এসে নানা রকম কথাবার্তা বলে প্রথমে এমন একটা পরিবেশ তৈরি করল যাতে, ময়ূরীর প্রতি মেঘের বিশ্বাস তৈরি হয়। আর তারপরেই আসল জিনিসটা আর একটু মসলা বিষিয়ে পরিবেশন করল মেঘের সামনে।

ময়ূরী মেঘকে তার সাথে নীলের সেই ভিডিওটা দেখানোর পর মেঘ নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে পড়ে এবং কেঁদেও ফেলে। কিন্তু পরে নিজের বাবার সাথে কথা বলতে বলতে সে বলে, তার দিদি ইনসিকিওর হয়ে তাকে ভিডিওটা দেখিয়েছে। তাতে তার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি কারণ নীল এবং ময়ুরির মধ্যে যেহেতু একটা সম্পর্ক ছিল তাই এটা খুব স্বাভাবিক। অনিন্দ্য বুঝতে পারে, ঠিক কতটা কষ্ট পেয়েছে মেঘ।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘকে ফোন করেছে নীল। নীল বলে, আজকে যেহেতু তারা একই জায়গায় যাবে তাই শেষ বারের মতন মেঘ যেন তার সাথেই যায়। সে আসছে মেঘকে পিক আপ করতে। এরপর ফোন রেখে নীল বলে, সে এভাবে সবটা শেষ হয়ে যেতে দেবে না। তবে কি মেঘকে আটকানোর কোন উপায় পেয়েছে নীল?

Back to top button