সবার সামনে দাঁড়িয়ে শতদ্রুর প্রশংসা করলো শিমুল! জ্বলে পুড়ে শেষ পরাগ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kacche koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। মেগাটি তার অসাধারণ প্লট দিয়ে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা শিমুল অনেক আনন্দ করে পাড়ায় দুর্গাপূজা করছে। সেই পুজোতে পাড়ার প্রত্যেকে অংশগ্রহণ করেছে। শিমুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিন কাটাচ্ছে মধুবালা। ইতিমধ্যেই ধুনুচি নাচে দ্বিতীয় পুরস্কার জিতেছে সে।
এই দিনের পর্বে দেখা যায়, শিমুল এবং তার প্রতিবেশী বান্ধবীরা মিলে চিত্রাঙ্গদা নাটক উপস্থাপনার পরিকল্পনা করে। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে একজন গায়ক। তার জায়গা পূরণ করতেই শতদ্রুকে ডাকে বিপাশা। শতদ্রু তাদের আমন্ত্রণ অমান্য করতে পারে না।
অসাধারণ এক অনুষ্ঠান পরিবেশন করে তারা। শিমুলের নাটক ও নাচ এতটাই ভালো লাগে যে পাড়ার এক ব্যক্তি তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেয়। এরপর শিমুল মঞ্চে সবার সামনে শতদ্রুকে আসার জন্য ধন্যবাদ জানায়। একদিন তাকে অনেক অসম্মানিত হয়ে এই পাড়া থেকে চলে যেতে হয়েছিল আজ সেই পাড়াতেই অনেক সম্মান পাচ্ছে সে এই দেখে খুশি শিমুল।
আরও পড়ুন: থাপ্পড় খেয়ে শুধরে গেলো ময়ূরী! ময়ূরীর মৃত্যু দিয়েই শেষ হতে চলেছে ইচ্ছে পুতুল!
এরপর দেখা যায় বিদায় বেলায় সবাই বরণ করে নিচ্ছে মাকে। তাই দেখে মাকে বরণ করতে ইচ্ছে করছে মধুবালার। কিন্তু সে বিধবা তাই এগোতে পারছে না। শিমুল এসে মধুবালাকে ভরসা দেয় আর বলে সে যদি আজ বরণ করে তাহলে অনেকেই তার দেখা দেখি এগিয়ে আসবে। এই শুনে ভীষণ খুশি হয় মধুবালা।
View this post on Instagram

