থাপ্পড় খেয়ে শুধরে গেলো ময়ূরী! ময়ূরীর মৃত্যু দিয়েই শেষ হতে চলেছে ইচ্ছে পুতুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলো, জয় হয়েছে মেঘের। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। এই সপ্তাহেও স্লট লিড করেছে এই ধারাবাহিক। এইবার ফের নতুন খেলা শুরু করল ময়ূরী।
খলনায়িকা চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। খলনায়িকা রূপে দর্শক মহলে বেশ সারা ফেলেছেন অভিনেত্রী। এর আগেও অনেক ধারাবাহিকে কাজ করেছেন তিনি এবং প্রত্যেকটি ধারাবাহিরের মধ্যে দিয়ে বারবার নিজের নাম উজ্জ্বল করেছেন শ্বেতা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সেই শুরু থেকে ময়ূরী চরিত্রটি ঠিক যা যা অন্যায় করে এসেছে সেই সব কিছুর পর্দা ফাঁস হয়ে যায় সবার সামনে। যার ফলস্বরূপ মেঘের শ্বশুরবাড়ির লোকজনের সামনেই মেঘের শাশুড়ির হাতে চড় খেতে হয় তাকে।
এই দৃশ্যটি যেমন করে দর্শকদের ভালো লেগেছে ঠিক তেমনি খারাপও লেগেছে দর্শকদের। কারণ ময়ূরী এখনো অব্দি নিজের ভুলটা বুঝতেই পারেনি। তার মধ্যে কোন অনুশোচনা নেই। দর্শকদের দাবি, যারা ভীষণ অসুস্থ হয় অর্থাৎ যাদের হাতে সময় কম থাকে তারা সাধারণত ভালো মনের হয়।
আরও পড়ুন: পরাগ পলাশের সামনেই স্টেজে শতদ্রু সঙ্গে চিত্রাঙ্গতা পরিবেশন করলো শিমুল! আজকের পর্বে রয়েছে দারুন চমক
কিন্তু এই ধারাবাহিকে ময়ূরী একেবারে উল্টো। সে বেঁচে থাকার জন্য যার থেকে রসদ নিচ্ছে তাকেই ক্ষতবিক্ষত করছে। অনেকেই ময়ূরী কবে নিজের ভুল উপলব্ধি করে তার জন্য অপেক্ষা করছেন। ভক্তদের দাবি ধারাবাহিকটির শেষে মৃত্যু হবে ময়ূরীর।
View this post on Instagram

