প্রথা ভেঙে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিমুল! বিধবা মানেই সব আনন্দ থেকে বঞ্চিত হতে পারে না সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধীরে ধীরে ভীষণ জমে উঠছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে।
যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানবেন একটু সুখে থাকার জন্য কিভাবে লড়াই করে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা শিমুল। সমাজের বহু নিপীড়িত মেয়ের গল্প বলে চলেছে কার কাছে কই মনের কথা। কিছু মানুষ আছে যারা কিছুতেই মেয়েদের ভালো দেখতে পারে না। এই ধারাবাহিকে এমনই দুই চরিত্র হচ্ছে নায়ক ও তার ভাই।
এ দিনের পর্বে দেখা যায় পাড়ার প্রায় প্রত্যেক বউ মেয়েরাই ধুনুচি নাচের প্রতিযোগিতায় অংশ নিলেও এই প্রতিযোগিতায় প্রথম আর দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে শিমুল আর তার শাশুড়ি মধুবালা। পুজোর কটা দিন তারা তাদের জীবনটা একেবারে অন্য রকম করে বাঁচার চেষ্টা করছে।
এই ধারাবাহিকের নায়িকা প্রতিনিয়ত প্রত্যেককে নিজেদের ভালোবাসতে শেখাচ্ছে। প্রাণ খুলে বাঁচতে শেখাচ্ছে। মেয়েরা যে পিছিয়ে থাকার জন্য আসেনি সেটা বার বার প্রমাণ করছে। আর তারই ছোঁয়া পেয়ে নিজের ফেলে আসা দিন গুলোকে ভুলে আবার নতুন উদ্যমে সেই পুরোনো মধুবালা হয়ে ওঠার চেষ্টা করে করছে শিমুলের শাশুড়ি মা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, চলে এসেছে বিদায় বেলা। এবার মাকে বরণ করে নেওয়ার পালা। শিমুল মধুবালার কাছে গিয়ে তাকে বরণ করতে বললে মধুবালা শিমুলকে বলে বিধবারা এসব করে না। তখন শিমুল মধুবালা জোর করতে থাকে। সমাজে বিধবার যে কেবল সমস্ত আনন্দ থেকে বঞ্চিত হওয়ার জন্য নয়, এটাই প্রমাণ করতে চায় সে।

