টেলিপাড়ায় দুঃখের খবর!দীপঙ্কর দে -কে নিয়ে দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ!

বর্তমানে বাংলা চলচ্চিত্র (Cinema) জগতের প্রাক্তন অভিনেতাদের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। এক এক করে টলিউডে ঘটে চলেছে নক্ষত্র পতন। ফাঁকা হয়ে যাচ্ছে সেই সব অভিনেতাদের আসন যারা একসময় সমৃদ্ধিতে ভরিয়ে দিয়েছিল চলচ্চিত্র জগতকে।

এর মাঝেই শোনা গেল এক অনেক বড় দুঃসংবাদ। বাংলার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। একের পর এক হিট মুভিতে কখনো জাদরেল ভিলেন আবার কখনো সহৃদয় পিতা প্রভৃতি চরিত্রের দর্শকদের মন মাতিয়ে এসেছেন তিনি।

তার ব্যক্তিগত জীবন নিয়েও বেশচর্চা রয়েছে দর্শক মহলে। বিয়ে না করেই বহু বছর একসঙ্গে কাটিয়েছেন দোলন দীপঙ্কর। তবে শেষপর্যন্ত ২০২০ সালে আইনি বিয়ে করেন দীপঙ্কর দে। দুজনের বয়সের পার্থক্য ২৬ বছরের। তাঁদের বয়সের এই ফারাক নিয়ে কম কটাক্ষ আসেনি চারদিক থেকে। প্রেম সংকটের মুখে দীপঙ্কর দে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। গেলো শুক্রবার গভীর রাতেই তাঁকে বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভর্তি করা হয় আইসিইউতে। বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান স্ত্রী।

এক সংবাদ মাধ্যমকে দোলন জানান, ‘হঠাৎ দীপঙ্ক অসুস্থ হয়ে পড়ে। ঘামতে থাকে, ভিজে যায়। এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক মনে করিনি। হাসপাতালে তাঁর সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হয়েছে। মোটামুটি সব ঠিকই আছে। চিকিৎসকদের উপর ভরসা রাখছি।’

Back to top button