সিসিটিভি ফুটেজ থেকে সব সত্যিই উদ্ধার করল সৃজন পর্ণা! এবার দোষীরা শাস্তি পাবেই!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। খুব সাধারন প্লট নিয়ে তৈরি হয়েছিল নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস।
শ্বশুরবাড়ির একান্নবর্তী পরিবারে সবার সঙ্গে মানিয়ে নিয়ে নায়িকা পর্ণার এগিয়ে চলাই এই ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু। গল্পের নায়িকাই হলো ধারাবাহিকে প্রধান আকর্ষণ। এর মাঝে তাকে বহু সমস্যা বহু ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তবে নিজের বুদ্ধি দিয়ে সবকিছুকে অতিক্রম করেছে পর্ণা। এইবার অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়ল নায়ক নায়িকা। কারণ সৃজনের ভাই চয়নকে কতগুলো গুন্ডা খুব বাজে ভাবে মেরেছে। কারা এমন করেছে এখন সেটারই খোঁজ চালাচ্ছে সৃজন পর্ণা।
এই দিনের পর্বে দেখা যায় সৃজন আর পর্ণা দোষীদের শাস্তি দেবে বলে নানা রকম ভাবে প্রমাণ খোঁজার চেষ্টা করছে। তাদের দেখার আগেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় পুলিশ। কারণ সে নেতার চামচা। কিছুটা দূরে গিয়ে ঘটনাস্থলে দুটো বাচ্চাকে ওয়াকি টকি নিয়ে খেলতে দেখে সন্দেহ হয় তাদের।
কিন্তু বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করে তেমন কিছু সন্ধান পায় না তারা। পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। তবে ডিপার্টমেন্টের একজন ভালো অফিসার তাদের বাড়ি আসে এবং কোনো রকম ভাবে সেই ঘটনার সময় কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। সেখান থেকে কিছুই উদ্ধার করতে পারে না তারা তবে তাদের একটি ভয়েস রেকর্ড শুনতে পায় পর্ণা।
এখানে একজন বলছে যে এই সমস্ত বিষয়টা বাবাকে জানাতে হবে। পর্ণা এরপর উঠে পড়ে লাগে এই বাবাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে দেখা যায় নেতা, এক অসৎ পুলিশ অফিসার কে বলে এই কেসটা যেন সে যত তাড়াতাড়ি সম্ভব চেপে দেয়। পর্ণা কি পারবে চয়নকে ন্যায় বিচার পাইয়ে দিতে?

