জাল ওষুধের ব্যবসার সাথে জড়িয়ে পড়লো কৌশিকী, এবার জ্যাসের হাতে গ্রেফতার হতে হবে স্বয়ং কৌশিকী মুখার্জিকে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। শুরু থেকেই ধারাবাহিকটি বেশ নজর কেড়েছে দর্শকদের।
এই ধারাবাহিকটি শুরু হয়েছিল এক স্পেশাল ফোর্স পুলিশ অফিসার জগদ্ধাত্রীর ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই লড়াই করে ন্যায় সৃষ্টি করার মধ্যে দিয়ে। আর বর্তমানে এই ধারাবাহিকে আরও বেড়ে গিয়েছে রহস্য, রোমাঞ্চ। এরপর এক কেস সল্ভ করে যাচ্ছে সে।
চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী দীর্ঘ সময় পর প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কৌশিকী মুখার্জি সংবাদপত্রকে ছাড়খার করতে তার অফিসে ঢুকে পড়েছে মেহেন্দি। আর সে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছে কৌশিকী মুখার্জির চেয়ার দখল করার।
অন্যদিকে জগদ্ধাত্রীকে শেষ করার উদ্দেশ্যে ওত পেতে রয়েছে তার একাধিক শত্রু। তবে এইবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। কারণ জগধাত্রী আর কৌশিকী দুজনকেই দুমড়ে মুচরে শেষ করে দিতে ঘুটি সাজিয়েছে তাদের শত্রুরা।
আরও পড়ুন: জীবনের অপূর্ন ইচ্ছা গুলোকে পূরণ করছে মধুবালা, শিমুলের সাথে এবার স্টেজে নাচ করবে সে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কথা বলছে কৌশিকী আর জগদ্ধাত্রী। ভয় পেয়ে রয়েছে কৌশিকী কারণ জগদ্ধাত্রী তাকে বলছে, “নর্থ ইস্ট ধরে সব জায়গায় জাল ওষুধের কারবার ছড়িয়ে পড়েছে আর আনফরচুনেটলি আপনার কোম্পানীর নামটা তার সাথে জড়িয়ে গেছে।” তবে কি এবার জগদ্ধাত্রীর হাতে অ্যারেস্ট হতে হবে কৌশিকীকে?
View this post on Instagram

