পরাগ পলাশকে বুড়ো আঙুল দেখিয়ে ধুনুচি নাচে সেরা হল শিমুল, পাড়ায় মধুবালার মুখ উজ্জ্বল করলো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধীরে ধীরে ভীষণ জমে উঠছে এই মেগা।
একটি অভাগা মেয়ের জীবন যুদ্ধ ও তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। এছাড়াও মেয়ের কিভাবে এই সমাজে প্রতিটি পদক্ষেপে অত্যাচারিত হয় সেই গল্পও দেখাচ্ছে কার কাছে কই মনের কথা। ধীরে ধীরে এই গল্প দর্শকদের মনে কৌতূহল এবং আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়েছে।
বর্তমানে ধারাবাহিকের নায়িকা শিমুল হৈচৈ করে পাড়াতেই দুর্গাপুজো পালন করছে। শিমুলের এই সুখ একেবারে মেনে নিতে পারছে না পরাগ আর পলাশ। মধুবালাও এখন বদলে গেছে। সে ভালো থাকতে শিখেছে। নিজেকে নিয়ে বাঁচতে শিখেছে। এটাও বিশেষ পছন্দ করছে না তারা।
তাই এবার শিমুলকে বড়সড়ো বিপদে ফেলার ফন্দি আটছে দুই ভাই। দুই ভাই মিলে শিমুলকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়ার প্ল্যান করতে থাকে। তারা এতটাই নিচে নেমে যায় যে শিমুলের মৃত্যু কামনা করতও ভয় পায় না তারা। এর মাঝে আরো একবার তাদের নাকে ঝামা ঘোষে সকলের নয়ন মনি হয়ে উঠল শিমুল।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মন্ডপ মেতে উঠেছে ধুনুচি নাচের আসরে। সবাই মিলে মন খুলে নাচছে। ধুনুচি নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে শিমুলও। প্রতিযোগিতার ফলাফলে নির্ধারিত হয় যে এই প্রতিযোগিতার বিজেতা শিমুল এবং এই শুনে নিজেও চমকে যায় সে। অন্যদিকে পরাগ আর পলাশের রাগ আরো একটু বেড়ে যায় শিমুলের ওপর।
View this post on Instagram

