ধারাবাহিকে ভূতেদের ছড়াছড়ি! ভুতুড়ে ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন কৌশিক রায়

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় এখন হরবখত এসে চলেছে একের পর এক ধারাবাহিক। আর সেই সমস্ত ধারাবাহিকের হাত ধরে কখনও ফিরছেন পুরনো অভিনেতা অভিনেত্রীরা। আবার কখনও সম্পূর্ণভাবে নবাগতরা। বলাই বাহুল্য, বাংলা ধারাবাহিকের দুনিয়ায় এখন নতুন নতুন ধারাবাহিকের জোয়ার লেগেছে।

এই আজ একটি ধারাবাহিক আসছে জি বাংলায় তো কাল আরেকটি ধারাবাহিক আসছে স্টার জলসায়। অর্থাৎ নতুন ধারাবাহিককে ঘিরে জনপ্রিয় দুই চ্যানেলের মধ্যে কিন্তু লড়াই‌ও চলছে বেশ ভালো রকমের‌ই। স্টার জলসার পর্দায় সাম্প্রতিক সময় বেশ কয়েকটি নতুন ধারাবাহিক এসেছে। কম যায়না জি বাংলাও। সেখানেও এসেছে নতুন নতুন ধারাবাহিক।

Koushik Roy

এরই মধ্যে স্টার জলসা রাস্তায় চলেছে আরও একটি ভূতের ধারাবাহিক। ভূত ও মানুষের প্রেম নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিকের নাম তুমি আশেপাশে থাকলে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি। কিন্তু স্টার জলসা ভূতের ধারাবাহিক আনলে পিছিয়ে থাকবে কেন জি বাংলা? আর তাই এবার তারাও আনছে ভূতের ধারাবাহিক।

আর সেই ধারাবাহিকের হাত ধরে এবার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। জানা গেছে, খরকুটো, বালিঝড় খ্যাত এই অভিনেতা এবার ফিরছেন জি বাংলার পর্দায় নতুন ভূতুড়ে ধারাবাহিক নিয়ে‌। যদিও এই ধারাবাহিক নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানা যায়নি। লীনা গঙ্গোপাধ্যায়ের খরকুটো বন্ধ হ‌ওয়ার পর তৃণা সাহার সঙ্গে জুটি বেঁধে আবারও ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেতা কৌশিক রায়। কিন্তু সেই ফেরা খুব একটা সুখকর হয়নি। অত্যন্ত কম এবং খারাপ টিআরপির কারণে দুই-এক মাসের মাথাতেই বন্ধ হয়ে যায় বালিঝড়।

আরও পড়ুনঃ “শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।” সব জল্পনা সত্যি করে সোহিনীকে জড়িয়ে শোভনের আদুরে আলাপ!

এরপর থেকে বিভিন্ন সময়ে অভিনেতা কৌশিক রায়ের কামব্যাকের খবর শোনা গেছে। কিন্তু কোন খবরই মান্যতা পায়নি। উল্লেখ্য, এর আগে স্টার জলসায় যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের ধারাবাহিকে অভিনয় করার কথা শোনা গিয়েছিল কৌশিক রায়ের। যদিও পরে সেই জায়গায় আসেন অভিনেতা ওম সাহানি।

Back to top button