অবশেষে ময়ূরীর চক্রান্ত ফাঁস হলো মধুমিতার সামনে, মা হয়ে মেয়ের কুকীর্তি শুনে ময়ূরীকে উচিত শিক্ষা দিল সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি। জয় হয়েছে মেঘের।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মেঘ রূপের বাড়ি গিয়ে রূপের সাথে রীতিমতো লড়াই করে উদ্ধার করে গিনিকে। রূপ এবং তার মাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় নীল। অনেক বড় সর্বনাশের হাত থেকে গিনি বেঁচে যায়। মেঘ না থাকলে খুব বেশি খুব বাঁচানো সম্ভব হতো না গিনিকে।
গিনির এমন অবস্থা দেখে নিজের কৃতকর্মের ওপর ঘেন্না হতে থাকে মীনাক্ষীর। মানুষ চেনার এত বড়াই এত অহংকার সব মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে যায়। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, গিনি নীলের সামনে দাঁড়িয়ে মেঘকে বলছে, “আজ থেকে প্রতিদিন তোমায় কৃতজ্ঞতা জানালেও এই ঋণ শোধ হবে না।”
অন্যদিকে ময়ূরীকে তার মা জিজ্ঞাসা করছে, এসবের পেছনে কি সত্যিই তার হাত ছিল? তখন ময়ূরী চিৎকার করে বলে, হ্যাঁ এইসব সে করিয়েছে। আর অবশেষে নিজের বড় মেয়ের আসল চেহারা সামনে আসে মধুমিতার। এতদিন এক মারাত্মক মাতৃস্নেহে অন্ধ হয়ে গিয়েছিল সে।
আরও পড়ুনঃ ডিভোর্স ভুলে চয়নকে বাঁচাতে এক হল সৃজন পর্ণা, আর কোন চক্রান্ত বাধা হতে পারবেনা তাদের ভালোবাসায়!
চোখের সামনে এত কিছু দেখেও নিজের মেয়েকেই প্রতিমুহূর্তে বিশ্বাস করে গিয়েছে মধুমিতা। তার মেয়ে যে ক্ষমার অযোগ্য সেটা এই প্রথমবার বুঝতে পারছে সে। মধুমিতা ভুলে গিয়েছিল সে শুধু ময়ূরী নয় মেঘেরও মা। তবে সে বুঝতে পারেনি প্রত্যেকবার তার মাথাটা উঁচু মেঘ করেছে আর ময়ূরী কেবল সবকিছু ধ্বংস করতে চেয়েছে। মধুমিতা কি পারবে নিজের মেয়ের এমন কুকীর্তি মেনে নিতে?
View this post on Instagram

