বেদের মুখ থেকে আসল সত্যিটা বার করলো জগদ্ধাত্রী! সুভদ্রা জেনে গেল জগদ্ধাত্রীই আসলে জ্যাস সান্যাল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। শুরু থেকেই ধারাবাহিকটি বেশ নজর কেড়েছে দর্শকদের। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকের গল্প।

এক সাহসী স্পেশাল ফোর্স পুলিশ অফিসার জগদ্ধাত্রীর ভয়ানক সব ক্রাইম মিস্ট্রি সমাধানের গল্প নিয়েই শুরু হয়েছিল জগধাত্রী। যত দিন যাচ্ছে গল্পের রহস্য আরো বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এক জটিল কেসের তদন্তে ব্যস্ত ধারাবাহিকের নায়িকা। তবে এই দিনের পর্বে অনেকখানি আলোর দিশা দেখতে পেল জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রীর নজর বহুদিন ধরেই ছিল বেদের ওপর। কিন্তু সঠিক প্রমাণের অভাবে এবং কৌশিকী মুখার্জির বিয়েটা সুষ্ঠভাবে দেওয়ার জন্য এতদিন চুপ করেছিল জগদ্ধাত্রী। এইবার সে বেদের স্ত্রী সুভদ্রাকে ফোন করে গল্পের ছলে অনেক তথ্য জেনে নেয়। বেদ এখন কোথায় এবং কি করছে এসবই জানতে পেরে যায় জগদ্ধাত্রী।

বিষয়টা বেশ খটকা লাগে সুভদ্রার তাই সে মেহেন্দিকে ফোন করে। তবে সেখান থেকে বিশেষ কিছু জানতে পারে না সে। অন্যদিকে দেখা যায় বেদকে তুলে এনেছে জগদ্ধাত্রী। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বেদ যখন কিছুই বলতে চায় না তখন জগদ্ধাত্রী অন্য উপায় অবলম্বন করে।

আরও পড়ুনঃ আর কোন বাঁচার রাস্তা নেই, পুলিশের সামনেই মেঘকে আক্রমণ করল রূপ! গিনির প্রতি অন্যায়ের কড়া শাস্তি হবে তার

সে সাধুদার সাহায্যে প্রমাণ করে যে মেরি গোমস এর মোবাইলে মৃত্যুর আগে বেদের কল এসেছিল। সেই মেয়েটিও বেদকে চিনে ফেলে। বেদ বুঝে যায় আর খুব বেশিক্ষণ রক্ষা পাবে না সে। তখন বেদ বারবার বলতে থাকে সে কাউকে খুন করেনি। তবে কি এবার নিজেই সব সত্যি জগদ্ধাত্রীকে বলে দেবে বেদ?

Back to top button