আর কোন বাঁচার রাস্তা নেই, পুলিশের সামনেই মেঘকে আক্রমণ করল রূপ! গিনির প্রতি অন্যায়ের কড়া শাস্তি হবে তার

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। আরো একবার অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করলো সে।

অবশেষে রূপের এবং তার মা শালিনীর অকথ্য অত্যাচারের হাত থেকে গিনিকে মুক্ত করতে সক্ষম হলো মেঘ। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাড়ির অমতে গিয়ে রূপকে বিয়ে করে বহুদিন ধরে পস্তাতে হচ্ছিল গিনিকে।

সবার সামনে রূপের মা এবং রূপ মিলে গিনিকে সুখী রাখার নাটক করলেও মেঘ ঠিকই বুঝতে পেরেছিল গিনি অনেক বড় বিপদে রয়েছে। আর এই দিন রূপের মায়ের বলা মিথ্যে গুলো মেঘের সেই বিশ্বাসটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। মেঘ আর সময় নষ্ট না করে নীলকে সবটা জানায় এবং রুপের বাড়ি চলে যায়।

বাথরুমে ফ্রেশ হওয়ার সময় একটা ব্লেড বুদ্ধি করে নিজের কাছে লুকিয়ে রেখেছিল গিনি। মেঘ যখনই গিনিকে ডাকাডাকি করে, গিনি আশার আলো দেখে আর ব্লেড দিয়ে নিজের হাতের বাধা দড়িটা খুলে ফেলে। এরপর গিনিও মেঘকে সারা দেয় আর সেই ডাক শুনে গিনির কাছে পৌঁছে যায় মেঘ। যদিও এই পথ এতটা মসৃণ ছিল না। তাকে প্রতিনিয়ত বাধা দেওয়ার চেষ্টা করে গিয়েছে শালিনী এবং রূপ।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী ছেড়ে প্রধান অভিনেত্রী চলে এলেন স্টার জলসার নতুন ধারাবাহিকে! টিআরপি কমতেই গুরুত্ব হারাচ্ছে ‘জ্যাস স্যানাল’!

শেষে যখন রূপ মেঘের ওপর ছুরির কোপ বসাতে আসে তখনই পুলিশ নিয়ে ঢুকে পড়ে নীল। অবশেষে শালিনী আর রূপকে ধরে নিয়ে যায় পুলিশে। গিনির অবস্থা দেখে সবার চোখে জল চলে আসে। বিশেষ করে মীনাক্ষী নিজের কাছে অনেক ছোট হয়ে যায়। কিন্তু মেঘ প্রমাণ করে দেয় যে সে ভুল ছিল না, সে গিনির ভালো চেয়েছিল।

Back to top button