সবেমাত্র স্লট পেল এরই মধ্যে খারাপ খবর! ইচ্ছে পুতুলের ভক্তদের জন্য চরম দুঃখের খবর

সবে স্লট লিড করা শুরু করেছিল এই মেগা, এর মাঝেই জানা গেল এক দুঃখের খবর

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। আর এইবার ধারাবাহিকে আসতে চলছে এক নতুন মোড়।

বেশ কয়েক মাস হয়ে গেল জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। এতদিন শক্তিশালী প্রতিপক্ষের জন্য স্লট লিড করতে পারেনি এই মেগা। তবে সম্প্রতি স্লট চেন্জ হতেই বাজিমাত করল ইচ্ছে পুতুল। গল্পে আসছিস নতুন নতুন সব টুইস্ট।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি ধামাকাদার প্রোমো সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দায়। যা দেখার পর মূল এপিসোডটি টেলিকাস্ট এর জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকমহল। তবে এর পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে এক খারাপ খবর।

সম্প্রচারিত প্রোমোতে দেখা গিয়েছে, এইবার গিনি নিজে সবার সামনে ময়ূরীর পর্দা ফাঁস করছে। গিনিকে মিথ্যাবাদী বলায় মীনাক্ষীর হাতে চর খেয়েছে ময়ূরী। শেষমেষ সত্যের জয় হয়েছে। মেঘকে বরণ করে ঘরে তুলে নিয়েছে মীনাক্ষী। এটা দেখে হয়তো দর্শকদের মনে হতে পারে ফের মিল হতে চলেছে মেঘ আর নীলের।

কিন্তু দর্শকদের সেই আশা এত তাড়াতাড়ি পূরণ হবে না। সবাই সবটা ভুলে গেলেও মেঘ কিছুই ভুলবেনা। এত তাড়াতাড়ি নিজের প্রতি হওয়া অন্যায় অবিচার এবং এতদিন সহ্য করে আসা অপমানকে এত তাড়াতাড়ি ক্ষমা করবে না মেঘ। অর্থাৎ মেঘ এবং নীলের মিল হতে এখনো অনেকটাই সময় লাগবে।

Back to top button