গিনির লেখা চিঠি নিয়ে মেঘের কাছে হাজির কাজের লোক! এবার রূপের বিরুদ্ধে কড়া প্রমাণ তার হাতে!

জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় একটি মেগা হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকটি দর্শকমনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। বর্তমানে মেগাটির গল্প বেশ জমে উঠেছে। গিনি (Gini) রূপের (Roop) থেকে সকল সত্যি জেনে গিয়েছে। মদ্যপ অবস্থায় রূপ গিনিকে সব সত্যি বলে দিয়েছে। গিনি জেনে গিয়েছে, মেঘকে (Megh) বাড়ি থেকে তাড়ানোর জন্যই ময়ূরী (Mayuri) গিনির জীবনটা নরকে পরিণত করেছে।
ময়ূরী আর রূপ যে সব পরিকল্পনা করে করেছে, তা গিনি জেনে গিয়েছে। এমনকি রূপের সাথে মেঘকে জড়িয়ে মেঘকে বদনাম করাও যে ময়ূরীর প্ল্যান ছিল, তাও স্পষ্ট করে রূপ। গিনি সব জেনে নিজেকে আর ক্ষমা করতে পারছে না। কারণ একটা সময় ময়ূরীর কথা শুনে গিনি মেঘকে অনেক অপমান করেছে। কিন্তু মেঘ যে একটা ভালো মেয়ে তা গিনি বুঝে গিয়েছে।
ময়ূরী ইচ্ছা করে মেঘকে সকলের কাছে খারাপ করে নীলকে (Neel) বিয়ে করার পরিকল্পনা করেছিল। এবার সবকিছুই স্পষ্ট গিনির কাছে। আর তাই এবার সে মেঘের কাছে ক্ষমা চাইবে বলে ঠিক করে। কিন্তু রূপ গিনির ফোন কেড়ে নিয়েছে। সাথে তার বাইরে বড়ানোও বন্ধ। দিন দিন গিনির উপর রূপের নির্যাতন বেড়েই চলেছে।
অন্যদিকে, ময়ূরীর চক্রান্তে পা দিয়ে নীল মেঘকে ভুল বুঝে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নীলের এই সিদ্ধান্তে অনেক খুশি হয় ময়ূরী। সে যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ে করতে চায়। দেখা যায়, গিনি ঘরের কাজের লোকের সাহায্যে মেঘের কাছে একটি চিঠি পাঠায়। মেঘকে সে সব কথা জানায়।
গিনিকে বাঁচাতে সেই কাজের লোক মেঘের কাছে গিয়ে সেই চিঠি দেয়। গিনির পাঠানো সেই চিঠি পড়ে মেঘ পুলিশ নিয়ে গিনির বাড়ি যাবে বলে ঠিক করে। অন্যদিকে নীলকেও সেখানে ডেকে নেয়। তবে কি মেঘের কথায় নীল গিনির বাড়ি ময়ুরীকেও নিয়ে যাবে। এবার গিনির বাড়িতে গিয়েই সব সত্যির সামনা করবে নীল? আসছে ধারাবাহিকের ধামাকাদার পর্ব।
View this post on Instagram

