ডিভোর্সের পর ফের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিয়াসা, কিন্তু সেই প্রেমেও ঘটল বিচ্ছেদ!

বাংলা টেলিভিশনের (Television) অন্যতম পরিচিত মুখ তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। অভিনেত্রী হিসেবে ভক্তদের মাঝে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। তার অভিনীত কৃষ্ণকলি ধারাবাহিকটি বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকে নায়িকা ইন্দিরার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।
স্বামী সুবান রায়ের হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছিলেন তিয়াসা রায়। এর আগে তেমনভাবে এর উপরে জগতের সাথে যুক্ত ছিলেন না তিনি। তবে তিনি তার পাঁচ বছরের দাম্পত্যে ইতি টানেন গত বছরের গোড়ায়। ডিভোর্স নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে।
সম্প্রতি টেলিপাড়ার অন্দরেরই একজনের সঙ্গ প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন তিয়াসা। তবে তার নাম প্রকাশ্যে আনেননি তিনি। নায়িকার ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, অভিনেতা সোহেল দত্তর সঙ্গে প্রেম করছেন তিয়াসা। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই বদলে গেল সবকিছু।
পুজো মিটতেই বিষাদের সুর তিয়াসার জীবনে। মুম্বই থেকে একটি রিল ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিয়োবার্তার প্রেক্ষাপটে শোনা গেল, ‘জীবনে এতটা আত্মসম্মান বজায় রাখো, যাতে কারুর ক্লোজারের অপেক্ষা না করতে হয়। কারণ মানুষ কখনও তাঁকে ছেড়ে যায় না, যাকে তারা ভালোবাসে। তাঁকেই ছেড়ে যায়, যাকে ব্যবহার করে। যদি আপনি জীবনের এমন কোনও পর্যায়ে থাকেন, তাহলে সম্পর্কের তার ছিন্ন করুন। শেষ করে ফেলুন কানেকশন। আর সেই সুন্দর জীবনে মুভ অন করুন, আপনি যার যোগ্য’। গোটা ভিডিয়োয় অটুট তিয়াসার মুখের হাসি। তার হঠাৎ এমন ভিডিও দেখে তার জীবনের বর্তমান পরিস্থিতি বুঝতে পেরেছেন ভক্তরা।
টিয়াসার এই রিল ভিডিয়ো পোস্ট করার ঘন্টা কয়েকের মধ্যেই সোহেল ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয় দত্ত ও বিজয়ের লিও ছবির একটি দৃশ্য পোস্ট করেন। সেখানে লেখা- ‘তোমার ঠগবাজ প্রাক্তন আবার সত্যিকারের ভালোবাসা আর বিশ্বস্ততার কথা বলেছে’। সঙ্গে যোগ করেন- ‘এই হাসিটাই সব কথা বলে দিচ্ছে’। বর্তমানে ইনস্টাগ্রামেও পরস্পরকে ফলো করছেন না সোহেল-তিয়াসা।
View this post on Instagram

