জল খাওয়া সব বন্ধ করে হাত পা মুখ বেঁধে গিনিকে চরম মা’রধ’র রূপের, জেলে যাওয়ার ভয়ে পাল্টি খেলো শালিনী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। স্লট চেঞ্জ করতেই সম্প্রতি লিড করেছে এই মেগা। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের ভুলের মাশুল দিচ্ছে গিনি। নিজের পরিবার, ঠাম্মি, মেঘ প্রত্যেকের কথা অমান্য করে কেবলমাত্র ময়ূরীর কথা শুনে রুপকে জোর করে বাড়ির অমতে বিয়ে করেছিল গিনি। বিয়ের এখনো এক মাসও পূর্ণ হয়নি আর এর মাঝেই রূপের আসল চেহারা চলে এসেছে গিনির সামনে। শুধু রূপ নয় ময়ূরীকে চিনতেও আর বাকি নেই গিনির।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, রূপের গার্লফ্রেন্ড এর কাছে গিয়ে সমস্ত সত্যি বলে দেওয়ার ভয় দেখালে রূপ ভীষণ রেগে যায়। সে প্রথমে গিনিকে মারধর করে তারপর তার হাত মুখ বেঁধে একটা বদ্ধ ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। শালিনী বারবার রূপকে বলে এত বাড়াবাড়ি যেন সে না করে। কিন্তু রূপ তার মাকে বলে সে সবটা সামলে নেবে।
এরপর শালিনী নিয়ে গিনির কাছে গিয়ে গিনিকে ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে যায়। রূপ এসে গিনিকে ডাকতে গিনি একটু সাড়া দেয়। তখন শালিনী রূপকে গিনির জন্য জল আনতে বলে। রূপ তখন হাসতে হাসতে বলে আজ গিনি তার স্বামীর জন্য নির্জলা উপস করবে। ও কোন খাবার বা জল পাবে না।
এই শুনে শালিনী রূপকে বলে, রূপের জন্য তাকে অনেক ছোট হতে হচ্ছে। আজ যদি গিনির কিছু হয়ে যায় তাহলে এই বয়সে তার হাতে হাত কড়া পড়বে। রূপের দোষ ঢাকতে গিয়ে সে আর নিচে নামতে পারছে না। এমন চলতে থাকলে এবার ভয়ংকর কিছু একটা ঘটে যাবে। সুকান্ত তাকে এবং রুপকে দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে। এসব শুনে রূপ তার মাকে ঘ্যানঘ্যান করতে বারণ করে। কিন্তু শালিনীর মাথা থেকে এই বিষয়গুলি সরতে চায় না, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে কি এবার নিজের পিঠ বাঁচাতে রূপের বিপক্ষে চলে যাবে শালিনী?

