ইচ্ছে পুতুলের দারুন নতুন প্রোমো! তোমাদের রানীকে একেবারে স্লট হারা করতে নতুন চাল জি বাংলার!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
শুরু থেকেই দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। তবে কিছুতেই স্লট লিড করতে পারছিল না ইচ্ছে পুতুল। তার যথেষ্ট কারণও রয়েছে। কারণ সেই সময় ইচ্ছে পুতুলের প্রতিপক্ষের স্থানে ছিল বেঙ্গল টপার এবং বর্তমানে সবথেকে টিআরপি প্রাপ্ত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
বিষয়টি অনেকদিন ধরেই লক্ষ্য করেছিলেন ধারাবাহিক নির্মাতারা। ধারাবাহিকের নায়ক নায়িকা পর্যন্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন দর্শকরা অনুরাগের ছোঁয়া টিভিতে দেখেন এবং তারপর জি ফাইভের মাধ্যমে ইচ্ছে পুতুল দেখেন। তাই ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে টিভিতেই দেখার সুযোগ করে দিতে স্লট পরিবর্তন করা হয় ইচ্ছে পুতুলের।
স্লট পাল্টাতেই বাজিমাত করে ইচ্ছে পুতুল। স্লট পরিবর্তনের একদম প্রথম সপ্তাহেই এই ধারাবাহিকের বর্তমান প্রতিপক্ষ তোমাদের রানী ধারাবাহিকটির মুখে ঝামা ঘষে স্লট লিড করে এই ধারাবাহিক। আর এইবার টিআরপিতে আরও বেশি স্কোর করতে আসতে চলেছে এক ধামাকাদার প্রোমো।
আরও পড়ুনঃ হাত মুখ বেঁধে রূপের চরম অত্যাচার গিনির উপর! মেঘের কথা শুনে গিনিকে বাঁচাতে ছুটলো নীল!
ধারাবাহিকটির আসন্ন প্রোমোতে দেখা যাবে মেঘকে সাথে নিয়ে নিজের বাড়িতে আসে নীল। মিনাক্ষী ভাবে মেঘ হয়তো পাকাপাকি ভাবে থাকতে চায়। গিনি তাড়াতাড়ি বরণ ডালা আনে মেঘকে বরণ করার জন্য। তখন মেঘ বলে সে একটা কাজে এই বাড়িতে এসেছে কারণ তাকে কোর্টে যেতে হবে। এই বলে সেখান থেকে বেরিয়ে যায় সে। প্রোমোর শুটিং ইতিমধ্যেই শেষ করেছে ধারাবাহিক কর্তৃপক্ষ। এবার শুধু সম্প্রচারের পালা।
View this post on Instagram

