মায়ের মন এমনই হয়! নাড়ীর টান অস্বীকার করা যায় না! সোনার আসল পরিচয় না জেনেও দীপার তার প্রতি ভালোবাসা দেখে, দীপার প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। দিব্যজ্যোতিকে এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দর্শক দেখেছে কিন্তু স্বস্তিকা একেবারেই নতুন মুখ্য চরিত্রের জন্য। তবে তার প্রথম অভিনয়তেই মুগ্ধ হয়ে গেছে সকলে। শুরুর প্রথম থেকেই সূর্য এবং দীপার চরিত্র দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের দুজনকে একসঙ্গে টিভির পর্দায় দেখতে দর্শক দারুণভাবে পছন্দ করে। তবে সূর্যর বন্ধু মিশকার জন্য তাদের দুজনের মধ্যে বহুদিন ধরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে আর তা দিনে দিনে বেড়েই চলেছে।

Anurager Choya
মিশকা, সূর্যকে বুঝিয়েছে যে দীপা যে সন্তানের মা হয়েছে সেটি তার নয়। এবং দীপাকে বুঝিয়েছে যে তার সঙ্গে সূর্যর আবার বিয়ে হয়েছে এবং সোনা হলো তার এবং সূর্যের সন্তান। সেই সঙ্গে সে একজন চেষ্টা করে যাচ্ছে সূর্যকে বিয়ে করার। যার ফলে সূর্য বার বার দীপার সঙ্গে খারাপ ব্যবহার করলেও দীপা তার সকল কষ্ট বুকে চেপে রেখে সোনাকে রুপার মতো করে আগলে রাখছে।

Anurager Choya
কিন্তু সূর্য সোনা যে দীপার সঙ্গে মিশছে সেটা জানার পরে তাকে নিয়ে বিদেশে চলে যেতে চাইছে। এই নিয়ে এখন ধারাবাহিকে প্রায় প্রতিদিনই জমজমাটি পর্ব হচ্ছে। সূর্যর মা থেকে শুরু করে বাড়ির সকলে তাকে বোঝাতে চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চাইছে না।

Anurager Choya
এরই মধ্যে সূর্য নিজের জেদ বজায় রাখার ফলে সোনার শরীর খারাপ করে যায় এবং সে সেই অবস্থায় দীপার বাড়িতে আসে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে সূর্য এবং দীপা তাকে একসঙ্গে মিলে যত্ন করে। আর সেই দেখেই দীপার চরিত্রটির অত্যন্ত প্রশংসা করছে দর্শক। তার কারণ সে জানে যে সোনা মিশকা ও সূর্যের মেয়ে, তা সত্ত্বেও এত সুন্দর করে আগলে রেখেছে সেই দেখে মুগ্ধ দর্শক। তাই এত অপমানের পর দীপার এত মমতা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সকলে। তবে অনেকে আবার বলছে যে মা যতই ভুল বুঝুক নিজের মেয়ের থেকে দূরে থাকতে পারবে না, নাড়ির টান অস্বীকার করা যায় না।

Anurager Choya
এই সব কিছু নিয়ে এখন গল্প এগিয়ে যাচ্ছে তবে বর্তমানে গল্পে দেখা যাবে সূর্য এবং দীপা দুজনেই দার্জিলিং ঘুরতে যাবে দুই মেয়েকে নিয়ে। সেই খানে গিয়ে ট্রেনে আবার একে অপরের কাছাকাছি আসবে তারা যা প্রোমোতে দেখা গেছে। তবে আর তাদের দুজনকে দর্শক আলাদা আলাদা দেখতে পারছে না। আবার একবার তাদের প্রিয় জুটিকে একসাথে সুন্দর ভাবে দেখতে চায় দর্শক। প্রথম থেকেই দীপার চরিত্রটি খুবই প্রিয় দর্শকের কাছে। আর দিনে দিনে সোনা রুপার প্রতি তার টান এবং মমতা ভরা ভালবাসা আরো বেশি করে জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে ।

Anurager Chhowa - Watch Episode 228 - Deepa Helps Sona on Disney+ Hotstar
নতুন প্রোমোটি সামনে আসতেই অনুরাগের ছোঁয়ার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তাদের মতে দার্জিলিং গিয়েই সূর্য দীপার মধ্যে সব দূরত্ব মিটে যাবে। আর সেখানেই হয়তো রুপা এবং সোনা একে অপরের বাবা-মাকে জানতে পারবে। আর মিশকার চক্রান্ত ফাঁস হয়ে যাবে। সেই দিনটার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এই ধারাবাহিকের ভক্তরা তাই পরবর্তী দিন যে আরও বেশি জমজমাটি হতে চলেছে তা বলাই বাহুল্য। আর এই গল্প দিনে দিনে যে দিকে এগোচ্ছে তা যে আরো জনপ্রিয় হবে এমনটাই মনে করছে সকলে।

Back to top button