নীলের জীবন থেকে মেঘকে সরাতে না পেরে নতুন চাল ময়ূরীর! রূপের হাত থেকে নিজেকে বাঁচালো গিনি!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। স্লট চেঞ্জ করার পরই লিড করেছে এই মেগা।
জিষ্ণু আর মেঘের বিষয়ে পেপারে খবর বেরোতেই উত্তেজিত হয়ে পড়ে নীল। সেই উত্তেজনার বসে ফের খারাপ ব্যবহার করে ফেলে সে। কিন্তু এইবার সে বুঝতে পারে অন্য কাউকে ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়। এই কথাটা আলাদা করে ময়ূরীকে বলতেই, ময়ূরী তার মোক্ষম চালটা চালে। সেই ভিডিওটা দেখিয়ে দেয় তাকে। নীল ভিডিওটা দেখার পর আর অস্বীকার করার জায়গায় থাকে না। তবে ময়ূরীর থেকে কিছুটা সময় চেয়ে নেয় সে।
ময়ূরী সময় বুঝে মেঘের কাছে গিয়ে নীলের কথা বললে মেঘ বলে সে নীলের ব্যাপারে আর কিছুই শুনতে চায় না। সে এখনকার নীলকে ভালোবাসে না। এসব শোনার পর ময়ূরী নীলকে ফোন করে রং চড়িয়ে মেঘের কথাগুলোকে প্রেজেন্ট করে। এসব শুনে নীল আর কিছু বলার অবস্থায় থাকে না।
অন্যদিকে দেখা যায় মেঘের বাবা পৌঁছে গিয়েছে ইন্দিরার অফিসে। যখন ইন্দিরা তার সোর্স সম্পর্কে বলতে চায়না তখন অনিন্দ্য তাকে বলে, সে পুলিশের কাছে গিয়ে মানহানির মামলা করবে। তখন এই অফিসের চারপাশে লাগানো সিসিটিভি ফুটেজই বলে দেবে কে এই সোর্স। মাঝখান থেকে ইন্দিরা আর তার পেপার দুটোই ধসে যাবে। এই শুনে ভয় পেয়ে যায় ইন্দিরা।
এদিকে দেখা যায় রূপের বাড়িতে এসেছে তার গার্লফ্রেন্ড। রূপ তাই গিনিকে ঘর থেকে বেরোতে বারণ করে দেয়। তখন গিনি বলে, “আমি তো ভেবেছিলাম তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে তখন আমি তোমাদের সামনে গিয়ে বসবো। আর ওই মেয়েটিকে দেখাবো আমার সমস্ত ক্ষত চিহ্নগুলো। ওর তো জানা দরকার এই রূপের কতগুলো রূপ আছে।” এই শুনে ভয় পেয়ে যায় রূপ।

