ময়ূরীর ফোনে মেঘ আর জিষ্ণুর ছবি! দেখামাত্রই সবটা পরিষ্কার হয়ে গেল মেঘের কাছে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। স্লট চেঞ্জ করার পরই লিড করেছে এই মেগা।
ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই, মেঘের প্রতিটি জিনিসের উপর সব সময় যে নজর রয়েছে ময়ূরীর তার সাক্ষী দর্শক মহল। মেঘের থেকে এসে সব কিছু কেড়ে নেওয়াই তার জীবনের লক্ষ্য। এমনকি তার প্রিয় মানুষটাকেও কেড়ে নিতে চায়। আর ইতিমধ্যে সেটা করেও ফেলেছে ময়ূরী। মেঘের বিবাহিত জীবনকে কষ্টে ভরিয়ে তুলেছিল সে, পরবর্তীতে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে ময়ূরী।
মেঘ নিজের ক্যারিয়ারের সফল হোক এটাও কোনোভাবে সহ্য করতে পারছে না ময়ূরী। তাই জীবনের শুরুতেই জিষ্ণুকে তার সাথে জড়িয়ে নোংরা মন্তব্য প্রচারে নিজের সাংবাদিক বন্ধুকে সাহায্য করে সে। কিন্তু এইবার খুব কাঁচা কাজ করে ফেলে ময়ূরী।
ময়ূরীর ফোনটা হাতে আসে মেঘের, আর সেখানেই জিষ্ণুর ছবি দেখতে পায় মেঘ। মা এবং বাবার সামনে ময়ূরীকে সেই নিয়ে প্রশ্ন করলে ময়ূরী প্রসঙ্গ এড়িয়ে যায় এবং মধুমিতা মেঘকেই বকাবকি করে। ময়ূরী বলে এটা কোন ভাবে মেঘই তার ফোনে পাঠিয়েছে তাকে দোষী বানাবে বলে।
মেঘ যখন তার বাবাকে বলে, সে যেন এক্ষুনি নীলকে একটা ফোন করে, তারা সবাই মিলে ইন্দিরা দির অফিসে যাবে এবং তার সাথে কথা বলবে। সে আরো বলে ময়ূরীর ফোনে ছবিটা গতকাল অর্থাৎ খবরের কাগজে বেরোনোর অনেক আগে নেওয়া হয়েছে। এখান থেকেই সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবার শুধু ইন্দিরা দির সাথে কথা বলা বাকি। অনিন্দ্য ময়ূরীর ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। যদি এই ভাবেই ময়ূরীর নোংরা চাল ধরে ফেলে মেঘ তাহলে কেমন লাগবে দর্শকদের?

