‘তুই কি করে মেঘের সর্বনাশ করলি’, মধুমিতা নীলের সঙ্গে ময়ূরীর বিয়ে না দিলে আ’ত্ম’হ’ত্যা’র হুমকি ময়ূরীর!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। স্লট চেঞ্জ করার পর থেকেই লিড করেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ।

ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকরা দেখেছেন, মেঘের প্রতিটি জিনিসের ওপরেই সব সময় নজর রয়েছে ময়ূরীর। মেঘের থেকে এসে সব কিছু কেড়ে নিতে চায়। এমনকি তার প্রিয় মানুষটাকেও কেড়ে নিতে চায়। আর ইতিমধ্যে সেটা করেও ফেলেছে ময়ূরী। মেঘের বিবাহিত জীবনকে কষ্টে ভরিয়ে তুলেছিল সে, পরবর্তীতে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে ময়ূরী।

সে চায় ধারাবাহিকের নায়ক নীল মেঘকে ছেড়ে ময়ূরীর সাথে থাকুক। তবে এই বিষয়টি ঘটতে যে তাকে অনেক বেগ পেতে হবে সেটা সে আগেই বুঝে গিয়েছিল তাই অনেক প্ল্যান করে নিজের কাছে নীলকে ব্ল্যাকমেইল করার যথেষ্ট প্রমাণ মজুত করেছে সে। আর এইবার সেই সম্পর্কে নিজের মাকেও অবগত করল ময়ূরী।

এই দিনের পর্বে দেখা যায়, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অশান্তির জেরে বেশ বিরক্ত হয়ে রয়েছে মধুমিতা। সে ময়ূরীকে বলে, নীল মেঘকে ভালবাসে। ময়ূরী যেন নীলের জীবন থেকে সরে যায় নইলে সে কখনো সুখী হতে পারবে না। এই শুনে ময়ূরী মধুমিতাকে তার আর নীলের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা জানিয়ে দেয়।

ময়ূরীর সাথে নীলের কি হয়েছে সেটা বুঝতে বাকি থাকে না মধুমিতার তাই ভয় পেয়ে যায় সে। শোনা মাত্রই সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মধুমিতা ময়ূরীকে বলে এমন কাজ সে কেন করল? এত বড় ভুল কেন করল ময়ূরী? তখন ময়ূরী তার মাকে বোঝায় “যা হয়েছে সজ্ঞানে হয়েছে। এরপর আর আমার পিছিয়ে আসার কোন জায়গা নেই। “এখন যদি কোন ভাবে এই বিয়েটা ভেঙে যায় তাহলে আমি কিছু একটা করে ফেলব”, এই বলে নিজের মাকে পাকাপাকিভাবে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে ময়ূরী।

Back to top button