দেবুর চক্রান্তের মৃত্যু মুখে জগদ্ধাত্রী! স্বয়ং মৃত্যুর হাত থেকে জগদ্ধাত্রীকে রক্ষা করল স্বয়ম্ভু! আসছে ধুন্ধুমার পর্ব

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। গত সপ্তাহে টিআরপিতে প্রথম পাঁচে থাকলেও বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকের টিআরপি। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
এই ধারাবাহিকে শুরু থেকেই সাহসিকতার পরিচয় দিয়ে আসছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। এই ধারাবাহিকে নায়িকা কোন সাধারণ মেয়ে নন। তিনি একজন স্পেশাল ফোর্স পুলিশ অফিসার এবং নিজের বুদ্ধির জন্য সভ্য সমাজে আলোচিত একটি নাম।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ফের এক ক্রিমিনালকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে জগদ্ধাত্রী। মেইন কালপ্রিট ডক্টর ভূষণ কল এবং তার স্ত্রী অনেক রকম ভাবে চেষ্টা করে তাকে এই কেস থেকে সরানোর। কারণ তারা খুব ভালো করেই জানেন, জগদ্ধাত্রী থাকলে তারা কখনোই পার পেতে পারবে না।
এইজন্য মিসেস বর্ষা কল জগদ্ধাত্রীকে ফোন করে হুমকি দিলেও জগদ্ধাত্রী কোনো ভাবেই ভয় পেয়ে পিছিয়ে আসতে চায়না। সেই সময় তাকে মেরে ফেলার প্ল্যান করে ডক্টর ভুষণ কল। সে খবর দেয় গুরু শর্মাকে। গুরু শর্মা এর আগেও জগদ্ধাত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু সে সফল হতে পারেনি। এবার সে একজন ভাড়া করা গুন্ডা ঠিক করে এবং তাকে নির্দেশ দেয় ঘুমের মধ্যেই যেন জগদ্ধাত্রীকে মেরে ফেলা হয়।
সেই গুন্ডা গুরু শর্মার কথা মতন জগদ্ধাত্রীর ঘরে গিয়ে ঘুমের মধ্যে তার গায়ে ছুরির কোপ বসাতে গেলে স্বয়ম্ভু তার হাত ধরে ফেলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। কিন্তু শেষমেষ পালিয়ে যায় সেই গুন্ডা। জগদ্ধাত্রীর বুঝতে বাকি থাকে না যে এই গুন্ডাকে গুরু শর্মাই পাঠিয়েছে। এমনটাই দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে। জগদ্ধাত্রী কি পারবে ডক্টর ভূষণ কলকে শাস্তি দিতে?

