Ichhe Putul: ময়ূরীকে দুশ্চরিত্র বললো অনিন্দ! মেঘের গায়ে কালি ছেটাতে গিয়ে নিজের মুখ পোড়ালো ময়ূরী! প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব ফাঁস

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই মেগা। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ।
ধারাবাহিকের গল্প অনুযায়ী ছোট থেকেই ময়ূরীকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে এসেছে মেঘ। সেই মেঘের ক্ষতি করতেই উঠে পড়ে লেগেছে ময়ূরী। সবার সামনে সবকিছুতে মেঘকে ছোট করতে ব্যস্ত হয়ে পড়েছে সে। নিজের মায়ের নয়নের মণি হয়ে রয়েছে ময়ূরী তবে সেই একই টুপি বাবাকে পরানো সম্ভব হলো না তার।
ইচ্ছে পুতুল আজকের পর্ব (Icche Putul Today Episode)
এদিনের পর্বে দেখা যায় ময়ূরী তার সাংবাদিক বান্ধবী ইন্দিরাকে মিথ্যে তথ্য দিয়ে মেঘের নামে ভুলভাল খবর রটিয়ে বেশ রং মিশিয়ে সেই খবর বাড়ির সবার সামনে পড়ে শোনায়। এইসব শুনে ভীষণ রেগে যায় তার বাবা অনিন্দ্য। তিনি বলেন মেঘ যদি জিষ্ণুর সাথে সম্পর্কে গিয়ে থাকে তাহলে সে বেশ করেছে।
এটা যদি সে ভুল করে থাকে তাহলে সেই একই দোষে দোষী ময়ূরী নিজেও। তিনি বলেন, “আমি ভাবছি সংবাদপত্রের অফিসে গিয়ে আরেকটু টাকা খাইয়ে নীল এবং ময়ূরীর বিষয়টাও ছাপাতে বলবো। মেঘ একা কেন এই দোষের ভাগীদার হবে।” এই সব কথা শুনে একেবারে চুপ করে যায় ময়ূরী।
আরও পড়ুনঃ পুজোর মাঝেই এক গুরুতর দুর্ঘটনার শিকার ‘রাশি’ খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ, কী হয়েছিল?
মেঘ যদি বিবাহ বিচ্ছেদের আগেই জিষ্ণুর সাথে কোন সম্পর্কের যায় তাহলে নীলও ময়ূরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে সেই একই ভাবে। অনিন্দ্য বলেন, “মেঘ যে দোষ করেছে, নীলও সেই একই দোষে দোষী আর এখানে জিষ্ণুর জায়গাটা তোমার ময়ূরী।” তিনি আরো বলেন, নীল তাকে একটুও ভালবাসেনা। সে কেবল তাকে ব্যবহার করছে মেঘকে কষ্ট দেবে বলে। এইভাবেই ময়ূরীর ছেটানো কালি পুনরায় ময়ূরীর গায়ে ফিরিয়ে দেন অনিন্দ্য। সমাজের কাছে যতই ভালো হওয়ার মুখোশ পরে থাকুক না কেন, নিজের বাবার কাছে চরিত্রহীন হয়ে যায় ময়ূরী।
View this post on Instagram

