পুজোর মাঝেই এক গুরুতর দুর্ঘটনার শিকার ‘রাশি’ খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ, কী হয়েছিল?

প্রতিটি ধারাবাহিক প্রেমী দর্শকই ‘রাশি’ সিরিয়ালের (Bengali Serial) নাম অবশ্যই শুনে থাকবেন। এই মাধ্যমে দর্শকের নজরে আসেন ইন্দ্রজিৎ বসু (Indrajit Basu)। তার পর একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দার পাশাপাশি তিনি বড় পর্দার কাজেও মন দিয়েছেন। ‘চালচিত্র’ ছবিটিতে তাঁকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শকমল।
পুজোর মধ্যেই এই অভিনেতার সাথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এই পুজোর মরশুমে যেখানে আনন্দে মেতেছে গোটা বাংলা সেখানে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। কি হয়েছিল তার সাথে? সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
ইতিমধ্যেই দর্শকরা জেনেছেন অন্যতম জনপ্রিয় অভিনেতা রুবেল দাসও গোটা পুজো হসপিটালের বেডে কাটিয়েছেন। এর মাঝেই ইন্দ্রজিৎ বসুর সাথেও এমন দুর্ঘটনা। এইসব নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন দর্শক মহল।
আচমকা কী এমন ঘটল? নবমী পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে অভিনেতার। কিন্তু দশমীর দিন ঘটল অঘটন। পায়ের উপর দিয়ে চলে গিয়েছে গাড়ি। পায়ে ব্যথা রয়েছে। সেই যন্ত্রণা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। ঠিক কী ঘটেছে? অভিনেতা জানিয়েছেন “আমি বাইক চালাতে ভালবাসি সকলেই জানেন। তেমনই নিজের বাইকটা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আচমকা পিছন থেকে একটা গাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি। আমি ঠিক আছি।”
আরও পড়ুনঃ রুদ্র ও শালিনীর সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে গেল হৈমন্তীর সামনে! ফিরবে তথা গল্পে আসছে নয়া মোড়
একাদশী থেকে সিরিয়াল পাড়ায় আবার শুরু হয়ে গিয়েছে শুটিং। ফলে প্রতি দিন কাজেও আসছেন এ অবস্থায়। ইন্দ্রজিৎ বলেন, “আসলে আমাদের তেমন ভাবে ব্যাঙ্কিং নেই। সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপব্যান্ডেজ জড়িয়ে রেখেছি। ব্যথার ওষুধ খাচ্ছি। পায়ের ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক।” এই মুহূর্তে তিনি ‘সাথী’ সিরিয়ালে ওম চরিত্রে অভিনয় করছেন।

