মিঠাই ভক্তদের জন্য সুখবর! নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে ফিরছেন মিঠাইয়ের নায়ক!

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগত এখন দর্শকদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ। এই বিনোদন জগতের একটি বিরাট অংশ দখল করে রেখেছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আর এই মুহূর্তে এই ধারাবাহিক ছাড়া দর্শকদের সন্ধ্যে একেবারেই জমে না।
পূর্বে ধারাবাহিকের গুটি কয়েক চ্যানেলে গুটি কয়েক মেগা সম্প্রচারিত হতো। কিন্তু বর্তমানে সময় পাল্টেছে এবং তার সাথে সাথে দর্শকদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। যার দরুন এখন চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে ধারাবাহিকের সংখ্যাও। তাই কোনটা ছেড়ে এখন কোনটা দেখবেন সেটাই ঠিক করে উঠতে পারছেন না দর্শক মহল।
এই একাধিক ধারাবাহিকের মধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনের মনিকোঠায় চিরকালের জন্য প্রতিস্থাপিত হয়। সেই ধারাবাহিকের চরিত্র অভিনেতারা দর্শকদের এতটাই প্রিয় হয়ে ওঠেন যে তাদের পরবর্তী কাজ নিয়েও সমানভাবে উৎসাহিত থাকেন তারা। এমনই একটি ধারাবাহিক হলো মিঠাই।
এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের ভীষণ প্রিয়। তবে বিশেষ করে নায়ক এবং নায়িকার চরিত্রটিকে দর্শকরা কোনদিনও ভুলবেন না। এইবার জানা গেল এই ধারাবাহিকের এক জনপ্রিয় নায়ক ফিরতে চলেছেন এক নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে। কোন ধারাবাহিকে? সেটাই জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে।
আরও পড়ুনঃ শালিনীর নজর এড়িয়ে গিনির বাড়ি গিয়ে তার ওপর হওয়া অত্যাচার ফাঁস করল কাজের মেয়ে সুমিত্রা!

আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিক স্বয়ংসিদ্ধা-তে দেখা যাবে মিঠাই ধারাবাহিকের একজন অন্যতম নায়ক বিশ্ববসু বিশ্বাসকে। মিঠাই ধারাবাহিকে সন্দীপ মোদক চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। আকাশ আট চ্যানেলে এর আগেও সাহিত্য অগ্নিপরীক্ষায় নায়কের চরিত্রে দেখা মিলেছে তার। আরো একবার সেই চ্যানেলেই ফিরতে চলেছেন তিনি।

