মা দুর্গার বিসর্জনের সাথে সাথে জগদ্ধাত্রীকেও বিসর্জন দেবে বৈদেহি!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। গত সপ্তাহে টিআরপিতে প্রথম পাঁচে থাকলেও বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকের টিআরপি।
সেই একঘেয়ে প্লট থেকে বেরিয়ে টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু করে জগদ্ধাত্রী। একেবারে অন্যরকম ভাবে একজন নির্ভীক পুলিশ অফিসার জগদ্ধাত্রীর ডিউটি এবং সংসার উভয়ের সামলানোর গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। ধীরে ধীরে তার জীবনে আসে নায়ক স্বয়ম্ভু। তারপর এই স্বয়ম্ভুর জীবনটাকে ঠিক করে দিতেই তার জীবনে প্রবেশ করে জগদ্ধাত্রী।
এইসব চলাকালীন তার জীবনে অনেক বড় বড় বিপদ নেমে এসেছে। কিন্তু যতই ঝড়-ঝঞ্জা আসুক না কেন জগদ্ধাত্রী থেমে থাকেনি। সর্বদা নিজের অদম্য জেদ এবং ইচ্ছাশক্তি নিয়ে নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে দোষীদের শাস্তি দিয়েছে। কোন ক্রিমিনাল তার নজর এড়িয়ে পালাতে পারেনি।
পুজোতেও সে চুপ করে বসে থাকেনি। পুজোর মাঝেও আরো অনেক অজানা রহস্যের সমাধান খুঁজে আসল দোষীদের শাস্তি দিতে ব্যাস্ত থেকেছে সে। তবে নিজের বাড়িতেই বর্তমানে বেশ বিপাকে পড়েছে নায়িকা জগদ্ধাত্রী। তাকে তাড়াতে ব্যস্ত হয়ে উঠেছে তার সৎ শাশুড়ি এবং উৎসব মেহেন্দি।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বৈদেহি জগদ্ধাত্রীকে বলছে, “দেবী দুর্গার বিসর্জনের পর তোমাকে এই বাড়ি থেকে বিসর্জনের ব্যবস্থা করব আমি। আর এই বাড়িতে থাকতে পারবে না তুমি।” এই শুনে অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে জগদ্ধাত্রী।

